শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
মহেশপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন। মনপুরায় ২৬ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক, ভিডিও বক্তব্যে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের প্রতিনিধি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ভূমিহীন ও গৃহহীন মানুষের স্থায়ী ঠিকানা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের বিক্ষোভ, শেখ হাসিনাসহ নেতাদের বিরুদ্ধে রায় প্রত্যাহারের দাবি। সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ চেয়ারম্যান শেখ মো. ফরিদ আহমেদ চিশতী, মহাসচিব কে.এম. মোহাম্মদ হোসেন রিজভী নির্বাচিত ফলোআপ: কেশবপুরে দম্পতি হত্যার রহস্য উদঘাটন : পরকীয়া প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার

কোটচাঁদপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সৌদি আরবের খেজুর বিতরণ

মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহ:

ঝিনাইদহের কোটচাঁদপুরে পবিত্র রমজান মাস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সৌদি আরব থেকে প্রাপ্ত খেজুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানায় বিতরণ করা হয়েছে।

রবিবার কোটচাঁদপুর উপজেলা পরিষদের সেমিনার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান নিজ হাতে এসব খেজুর বিতরণ করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পবিত্র রমজান উপলক্ষে সৌদি আরব সরকারের উপহার হিসেবে পাওয়া খেজুর উপজেলার হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। তালিকা অনুযায়ী উপজেলার হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান ও প্রতিনিধিদের কাছে খেজুর তুলে দেওয়া হয়, যাতে রোজাদার এতিম খানার শিক্ষার্থীরা ইফতারে তা ব্যবহার করতে পারেন।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, রমজানের পবিত্রতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে এবং সাধারণ মানুষের মাঝে সহমর্মিতা বৃদ্ধির লক্ষ্যে এই খেজুর বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান বলেন, পবিত্র রমজান মাসে সৌদি আরবের উপহার হিসেবে প্রাপ্ত খেজুর উপজেলার এতিম খানা ও হাফেজিয়া মাদ্রাসায় পৌঁছে দেওয়া হয়েছে।
বিতরণ কার্যক্রমে পি আই কর্মকর্তা জহিরুল ইসলাম এবং বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা