সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিপি নেতা তারেখ রেজা সংবাদ সম্মেলনের আগেই গ্রেফতার হলেন ঝিনাইদহ থেকে। সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আওয়ামী লীগের মিছিল থেকে নেতা কর্মী আটক করতে ব্যর্থ পুলিশ, টার্গেট মেলাতে পথচারী ধরে সন্ত্রাস বিরোধী আইনে মামলা। কোটচাঁদপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  সাতক্ষীরায় দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রামুতে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবাসহ আটক ৩ মহেশখালীতে মোবাইল কোর্ট: ৩ ফার্মেসিকে ৮৫ হাজার টাকা জরিমানা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আজহারুল ইসলাম সাদী উপকূলকে বাঁচাতে জাতীয় বাজেটে সুনির্দিষ্ট বরাদ্দের দাবি কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এমপি মাওলানা আবু তালিব ঝিনাইদহ-৪ আসনকে আধুনিক মডেল এলাকায় রূপান্তরের প্রত্যয়

কোটচাঁদপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

মোঃ জাহাঙ্গীর আলম,  কোটচাঁদপুর ঝিনাইদহ:

ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১২ টায়  উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, কোটচাঁদপুর উপজেলার নবাগত নির্বাহী অফিসার দীপা রানী সরকার।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি সোহেল রানা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজুল ইসলাম, মডেল থানার তদন্ত ওসি ও ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আনছারুল ইসলাম, সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল। বীর মুক্তি যোদ্ধা কমান্ডার আবদুল মান্নান প্রমুখ।

সভায় অতিথিরা জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান সামাজিক সমস্যা  সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন। সকলের অংশগ্রহণে আগামী দিনে অপরাধ দমন, সামাজিক সম্প্রীতি ও জননিরাপত্তা নিশ্চিত করতে করণীয় বিষয় তুলে ধরা  হয়।সভায় বক্তারা বলেন আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি ও সাধারণ জনগণকে আরও বেশি সক্রিয় ভূমিকা রাখতে হবে। মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহসহ সামাজিক অপরাধ রোধে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর উদ্যোগ নিতে হবে। সকলে সম্মিলিতভাবে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সচেতন সমাজ গঠনে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় শিক্ষক, ইউনিয়ন চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের  প্রশাসনিক কর্মকর্তা, ঈমাম, প্রহিত, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা