বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমোহনে স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর শুভ উদ্বোধন যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বারোপ কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ নূরুল ইসলাম মনি প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত চট্টগ্রাম: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ঘোড়শাল ইউনিয়নে বিএনপি প্রার্থী ইসহাক আলী মোল্লার সমর্থনে উঠান বৈঠক ও জনসভা, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ # চুয়াডাঙ্গার বাজদিয়া গ্রামে শারদীয় দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ উখিয়ার হুমায়ুন হত্যা মামলার ২ নম্বর আসামি মরিচ্যায় গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা শামসুল কবির খানের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে গুরুতর অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি ঝিনাইদহে আসক-এর ৩১ সদস্যের নতুন কমিটি গঠন,

কুষ্টিয়া জেলার সকল থানায় সব ধরণের অনলাইন জিডি সেবা উদ্বোধন করলেন পুলিশ সুপার

মোঃ জহুরুল ইসলাম

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়া জেলার সকল থানায় সব ধরণের অনলাইন জিডি সেবা উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়।

পুলিশী সেবা ডিজিটালাইজেশন ও সহজীকরণের মাধ্যমে জনগণের প্রত্যাশিত মানের সেবা প্রদানের লক্ষ্যে ইতোপূর্বেই ঘরে বসেই অনলাইনে জিডি করার সুবিধা চালু করেছে বাংলাদেশ পুলিশ। অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ (Online GD) অ্যাপ ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করে এ সেবা পাওয়া যাবে। এক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। এই কার্যক্রমের মাধ্যমে দেশের নাগরিকরা এখন ঘরে বসে সহজে যে কোন বিষয়ে সাধারণ ডায়েরি করতে পারছেন। যা জনগণের বহুদিনের প্রত্যাশা ছিল। স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসেবে প্রযুক্তিনির্ভর ও সময়োপযোগী সেবা পৌঁছে দিতে অনলাইন জিডি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা