শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ।

কাশিমপুরে বিএনপির আয়োজনে অসহায় চক্ষু রোগীদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।

মোঃ মমিনুল ইসলাম, কাশিমপুর প্রতিনিধি গাজীপুর।

গাজীপুর মহানগরের কাশিমপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
০৫/১২/২০২৫ শুক্রবার সকাল থেকে কাশেমপুর ৪ নং ওয়ার্ডের বিএনপির আঞ্চলিক অফিসে এই ফ্রি ক্যাম্পেইনের চিকিৎসা সেবা প্রদান করা হয়।
বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ফ্রি ক্যাম্পেইনের আনুষ্ঠানিক আয়োজন করেন কাশিমপুর ৪নং ওয়ার্ড বিএনপি’ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এবং সহযোগীতা মূলক চিকিৎসা সেবা প্রদান করেন গাজীপুর ফার্স্ট আই মেডিকেলের বিশেষজ্ঞ মেডিকেল টিম।

উক্ত ফ্রি চক্ষু সেবা প্রদানকালে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ কিমু । কাশিমপুর থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম। সারদাগঞ্জ ৪ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মজনু আহমেদ খান প্রমুখসহ আরো অনেকে। ক্যাম্পেইন চলাকালে তারা প্রত্যক্ষভাবে সেবা প্রদান বিষয়ে খোঁজখবর নেন এবং আলোচনা করেন।

নেতারা বলেন দেশের বর্তমান পরিস্থিতিতে মানুষ অসহায় হয়ে পড়েছে। গরিব দুখী ও অসহায় রোগীদের বিনামূল্যের চক্ষু চিকিৎসা দেয়ার মাধ্যমে তাদের রাজনৈতিক অঙ্গীকারের প্রত্যয় ব্যক্ত করেন। তারা সব সময় এলাকাবাসীর এবং অসহায়দের পাশে থাকবেন এবং সহযোগিতামূলক সকল কর্মকান্ডের সুবিধা প্রদান করবেন বলে তারা জানিয়েছেন।

চক্ষু চিকিৎসক মোঃ শহিদুল ইসলাম বলেন, কাশিমপুর ৪ নং ওয়ার্ডের সারদা গঞ্জে বিএনপির অঙ্গ সংগঠনের আয়োজনে আমাদের ফার্স্ট আই মেডিকেল টিমের তত্ত্বাবধানে এই ক্যাম্পেইন গরিব অসহায়দের ফ্রি চিকিৎসা চলছে। সকাল থেকে শুরু হয়েছে আমরা পর্যায়ক্রমে বিকাল পর্যন্ত এই চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রাখতে চাই। এলাকার গরিব অসহায় চক্ষু রোগীদের সেবা প্রদান করে আমরা খুবই আনন্দিত ইনশাআল্লাহ এই কার্যক্রম পর্যায়ক্রমে চলতেই থাকবে। আমি আশা করি তাদের এই বিনামূল্যের চোখে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম এলাকাবাসী খুবই উপকৃত হবে।

সেবা গ্রহণকারী অসহায় চক্ষু রোগীদের সাথে কথা বলে জানা যায়, তারা খুবই আনন্দিত হয়েছেন এবং ফ্রি চোখের চিকিৎসা নিয়ে অনেক উপকৃত হয়েছেন । তারা বলেন আমাদের টাকা-পয়সা নাই। এইভাবে বিনামূল্যের চিকিৎসা সেবা নিয়ে আমাদের খুব ভালো লেগেছে এবং এটা অব্যাহত থাকলে আরো যত গরিব অসহায় চক্ষু রোগীরা রয়েছেন তারাও সুবিধা ভোগ করবেন এবং তারাও সুস্থ থাকবেন বলে আশা প্রকাশ করেছেন ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা