বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণপদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দূর্গাপুরে সার জব্দের হিসাব নিয়ে সংবাদ প্রকাশের পর ইউএনওর সংবাদ সম্মেলন অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাইলেন ফ্ল্যাটের মালিক শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়

কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ।

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী কালুখালীতে আধিপত্য বিস্তার নিয়ে মারামারির ঘটনায় পাংশা শিল্প ও বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সরদারের নামে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এই মামলায় দেলোয়ার সরদার সহ ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৯ জন কে আসামী করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) কালুখালী থানায় মোঃ ফারুক মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন।তিনি কালুখালী উপজেলার মোহনপুর এলাকার মো: চৌধুরী মিয়ার ছেলে।

এজাহারে উল্লেখ্য করা হয় বুধবার সকাল আনুমানিক ৯ টার দিকে সোনাপুর মোড়ে নিরব বাবুর (বাদীর ভাই) সাথে ব্যাটারি চালিত অটো রিক্সায় যাত্রী উঠানো নিয়ে আসামীদের কথা-কাটাকাটি হয়।এসময় আসামীরা দেশীয় অস্ত্র দিয়ে নিরব বাবুকে মারপিট করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করে। এজাহারে আরও উল্লেখ করা হয় মামলার ১ নং আসামী (দেলোয়ার সরদার) চিহ্ন অস্ত্রধারী ক্যাডার চাঁদাবাজ।

এজাহার ভুক্ত আসামীরা হলেন, পাংশা বনিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার সরদার (৪৩), পাংশা সরদার বাস স্ট্যান্ড এলাকার কায়েম বিশ্বাসের ছেলে সোহেল বিশ্বাস (৩০), পাংশা পৌর সভার গুদিবাড়ি এলাকার মাজেদ মিয়ার ছেলে জার্মান (৩০), একই এলাকার মৃত আলীর ছেলে জিয়া (৩৫), পাংশা পৌরসভার বিষ্ণুপুর এলাকার শাজাহানের ছেলে হেলাল (৩২), একই এলাকার সালামের ছেলে আরিফ (৩১), আব্দুল কুদ্দুসের ছেলে রাজু বিশ্বাস (৩০), আইনদ্দিন বিশ্বাসের ছেলে ওহিদ বিশ্বাস (৩০), মৃত বিশের ছেলে শফি (৪০), মৃত ছেক শেখ এর ছেলে নাসির শেখ (৩২)।

পাংশা বনিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার সরদার বলেন, ঘটনার সময় আমি পাংশা সরদার বাসস্ট্যান্ড এলাকায় ছিলাম। অথচ আমাকে কালুখালীর সোনাপুর বাসস্ট্যান্ড এলাকার মারামারির ঘটনায় আমাকে ১ নং আসামী করা হয়েছে। এই মামলায় আমাকে রাজনৈতিক প্রতিপক্ষের ইন্দনে উদ্দেশ্য প্রণোদিতভাবে আসামী করা হয়েছে।

তিনি আরও বলেন, মামলা এজাহারে আমাকে চিহ্নিত অস্ত্রধারী ক্যাডার ও চাঁদাবাজ উল্লেখ করা হয়েছে।আমি পারিবারিক ভাবে বিএনপির রাজনীতির সাথে ছোট থেকেই জড়িত। আমার বাবা (আব্দুল আজিজ সরদার) পাংশা পৌর বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। তিনি আজীবন বিএনপির রাজনীতি করে গেছেন। তিনি পাংশা পৌরসভার প্রথম মেয়র ছিলেন। তার হাত ধরে আমার রাজনীতিতে আসা।আমি পাংশা বণিক সমিতির নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছি। আমি আমার বাবার মত সকল ধর্মের মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণভাবে রাজনীতি করি। পাংসার একটা মানুষ বলতে পারবে না আমি সন্ত্রাসী অথবা চাঁদাবাজি করেছি। আমি চাই প্রশাসন সঠিক ভাবে তদন্ত করবে এবং এই মামলা থেকে আমাকে অব্যাহতি দিবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা