বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঝিনাইদহে মানবাধিকার সংস্থার চেয়ারম্যান পরিচয়ে প্রতারণার অভিযোগ, জনতার হাতে আটক কালীগেঞ্জ দাঁড়িয়ে থাকা ট্রাকে মিললো চালকের মরদেহ পল্লবীতে শিশুহত্যা: অভিযুক্তের কঠোর শাস্তির দাবি শৈলকুপায় শিক্ষার্থীদের জ্ঞানচর্চা বিকাশে সাধারণ জ্ঞান ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত সাতক্ষীরা পৌরসভা কর্তৃক ফুটপাত থেকে তুলে নিয়ে যাওয়া ফল ও নগদ টাকা ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাদকমুক্ত ও পরিচ্ছন্ন রাজশাহী গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান :নগর প্রশাসক মাহফুজুর রহমান রিটন শৈলকুপায় গ্রামবাসীর পিটুনিতে প্রাণ গেল মেছোবাঘের ‎ শৈলকুপায় ফায়ার সার্ভিসও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে  র‌্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত জামালপুর জেলা পুলিশ অফিসের হিসাব শাখা’র অর্ধ-বার্ষিক পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ কাজে মাটিযুক্ত বালু ব্যবহার

কালীগেঞ্জ দাঁড়িয়ে থাকা ট্রাকে মিললো চালকের মরদেহ

মোঃ পারভেজ কালীগঞ্জ, ঝিনাইদহ :

ঝিনাইদহের কালীগঞ্জে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে আব্দুর রহমান নামে এক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। চালক আব্দুর রহমানের বাড়ি মাগুরা জেলার আড়পাড়া এলাকায় ইব্রাহিম গাজীর ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ। বুধবার (২০ মে) বিকেলে কালীগঞ্জ উপজেলার খালকোলা গ্রামের মাঠের রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, খালকোলা গ্রামের মাঠের মধ্যে রাস্তার পাশে রাখা একটি ট্রাক থেকে দুর্গন্ধ বের হলে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাকের কেবিন থেকে আব্দুর রহমান নামে ওই ট্রাক চালকের লাশ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানতে পেরেছি, গত ৩ দিন যাবত ওই স্থানে ট্রাকটি দাঁড় করানো ছিলো। দুই/তিন দিন আগেই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। কারণ, মরদেহ থেকে উৎকট দুর্গন্ধ বের হয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে। তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা