বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর এভিনিউ-৫ এলাকায় সরকারি জায়গায় নির্মিত ভবন উচ্ছেদ বাড়ির মালিকদের দাবি—ক্রয়কৃত সম্পত্তিতে নির্মাণ করা হয়েছিল ভবন ৬৪ জেলার সাংবাদিকদের মিলন মেলায়, দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ।

কালীগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলার উন্নয়নে সকলের সহযোগিতা চাই-নবাগত ইউএনও রেজওয়ানা নাহিদ

মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) রেজওয়ানা নাহিদ বলেছেন, আমি সবেমাত্র যোগদান করেছি। এ উপজেলার আইনশৃংখলা নিয়ন্ত্রনসহ সকল সমস্যা উত্তরনে আপনাদের সকলের একান্ত সহযোগিতা প্রয়োজন। আপনাদের সহযোগিতায় এ উপজেলার সকল উন্নয়নমুলক কাজ এগিয়ে নিতে পারবো। সোমবার সকাল ১০ টায় পরিষদের কনফারেন্স রুমে আইনশৃংখলা কমিটির মাসিক সভাতে তিনি একথা বলেন।

ইউএনও রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে সভার শুরুতেই তিনি অত্র কমিটির সকল সদস্যদের সাথে পরিচিত এবং শুভেচ্ছা বিনিময় করেন। এরপর আলোচনা সভাতে মাদক, বাল্য বিয়ে, আত্মহত্যা প্রতিরোধ, শহরে যানজট নিরসন, মাংশ বিক্রেতাদের তদারকি ও স্বাস্থ্য খাতে উন্নয়ন ছাড়াও নানা সমস্যাদি উত্তরনসহ আইনশৃংখলা নিয়ন্ত্রনে মোবাইল কোট পরিচালনার সিদ্ধান্ত হয়।

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সভাতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রেজাউল ইসলাম, কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা খাতুন, মৎস কর্মকর্তা হাসান সাজ্জাত, বিএনপি নেতা মূর্মিদাজামান বেল্টু, ইলিয়াস রহমান মিঠু, মাহবুবুর রহমান মিলন, জামায়াতের মাওঃ ওলিয়ার রহমান, ছাত্র প্রতিনিধি হুসাইন আহম্মদ, সাংবাদিক  জামির হোসেন, আহসান কবির, হুমায়ুন কবির, নয়ন থন্দকার ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম রিতু প্রমুখ।

এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের দ্বায়িত্বপ্রাপ্ত প্রশাসক, প্রশাসনিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাসহ পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন  উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা