বুধবার, ১০ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
এমটি ইপিআই এ দায়িত্বে থাকা স্বাস্থ্য সহকারী আনোয়ার হোসেন কর্তৃক নেত্রকোনার দুর্গাপুর হাসপাতালে বিভিন্ন খাতের অর্থ আত্মসাৎ এর অভিযোগ: ​গলাচিপায় বান্ধবীর বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: মৃত্যুর আগে চলছিল ভিডিও রেকর্ড! ভাতিজার হাতে চাচা খুন! গোমস্তাপুরে কুখ্যাত মাদক দম্পতি গ্রেফতার। সাতক্ষীরাসহ দক্ষিণাঞ্চলের ৬ টি জেলার দায়িত্ব পেলেন সংরক্ষিত নারী আসনের সদস্য বীথিকা বনানী স্ট্যান্ডে সিএনজি-অটোরিকশা সংঘর্ষে আহত সাংবাদিক আরিফুল ইসলাম, চোখে অস্ত্রোপচারের পরামর্শ বকশীগঞ্জে আসফ (ASF)-এর বগারচর ইউনিয়ন শাখার কার্যালয় উদ্বোধন ঝিনাইদহে জেলা ছাত্রলীগের সাবেক নেতা ও যুবলীগ সদস্য সোহেল বিশ্বাস ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার, চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার কাহালুতে ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে জমিতে পড়ে চালক গুরুতর আহত

কালীগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: মাদক নির্মূলে চলবে বিশেষ অভিযান

মোঃ শাকিল রেজা, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং মাদক, চুরি, কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা বলেন, মাদক সমাজের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, উপজেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূলে নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করা হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগও জোরদার করা হবে।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে জনগণের সহযোগিতা কামনা করেন। সভায় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা