বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শিহাব উদ্দিনের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা লালমোহনে স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর শুভ উদ্বোধন যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বারোপ কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ নূরুল ইসলাম মনি প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত চট্টগ্রাম: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ঘোড়শাল ইউনিয়নে বিএনপি প্রার্থী ইসহাক আলী মোল্লার সমর্থনে উঠান বৈঠক ও জনসভা, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ # চুয়াডাঙ্গার বাজদিয়া গ্রামে শারদীয় দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ উখিয়ার হুমায়ুন হত্যা মামলার ২ নম্বর আসামি মরিচ্যায় গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা শামসুল কবির খানের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে গুরুতর অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

কালীগঞ্জে মন্দিরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

মোঃ পারভেজ ঝিনাইদহ:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নের বাদুরগাছা কালী মন্দিরে আপোষহীন দেশনেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নির্দেশনায় আয়োজিত এ প্রার্থনা অনুষ্ঠানে মন্দির কমিটির সভাপতি দিলীপ বাবু ও সাধারণ সম্পাদক পরিতোষ বাবুর সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ পূজা ও প্রার্থনা করা হয়।

স্থানীয় নেতৃবৃন্দ জানান, অসুস্থ দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় বিভিন্ন ধর্মের মানুষ এভাবে নিয়মিত প্রার্থনা ও দোয়া করছেন, যা সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ।

প্রার্থনা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে শান্তির আশীর্বাদ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা