শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের বিক্ষোভ, শেখ হাসিনাসহ নেতাদের বিরুদ্ধে রায় প্রত্যাহারের দাবি। সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ চেয়ারম্যান শেখ মো. ফরিদ আহমেদ চিশতী, মহাসচিব কে.এম. মোহাম্মদ হোসেন রিজভী নির্বাচিত ফলোআপ: কেশবপুরে দম্পতি হত্যার রহস্য উদঘাটন : পরকীয়া প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার গলাচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন নামের এক নারী আটক বিমানের আর্থিক অনিয়ম ও যান্ত্রিক ত্রুটি নিয়ে সংসদীয় কমিটির কঠোর অবস্থান, চীফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠক ঢাকা, ২ নভেম্বর ২০২৬: বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ইঞ্জিনিয়ার শ্যামলের লিখিত আবেদন।

কালীগঞ্জে বিএনপি’র উদ্যোগে হাট সভা লিফলেট বিতরণ

মোঃ পারভেজ কালীগঞ্জ ঝিনাইদহ

ঝিনাইদহ কালীগঞ্জের মঙ্গলপৈতা বাজারে সোমবার বিকেলে স্থানীয় বিএনপি’র উদ্যোগে হাটসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।

হাট সভায় প্রধান অতিথির বক্তৃতায় কেন্দ্রিয় নেতা সাইফুল ইসলাম ফিরোজ বলেন, আগামী নির্বাচন অতি সন্নিকটে। মাঠ পর্যায়ের নেতা কর্মিদেরকে এটা মনে রেখে দলের জন্য সাধারন মানুষের কাছে গিয়ে ভোট ভিক্ষা করতে হবে। তিনি বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে এদেশের রাজনৈতিক একটি দল ধর্মের নাম ভাঙিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন। তাদের সেই অতীতের দোসরদের ওপর ভর করে আবার বাংলার মাটিতে ফ্যাসিবাদীদের প্রতিষ্ঠিত করতে উঠে পড়ে লেগেছে। এটা বাংলার মানুষ বুঝে গেছে।

তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে যারা বিরোধী দল মতের মানুষদের ওপর হামলা মামলা দিয়েছে। গনতন্ত্র হত্যা করেছে। এদেশের নিরীহ ছাত্রজনতার বুকে গুলি চালিয়ে মায়ের বুক খালি করেছে। তাদেরকে আবার প্রতিষ্ঠিত করতে গেলে ভোটের বাক্সে জনগন জবাব দিয়ে দিবে। কারন দেশের ভুক্তভোগী সাধারন মানুষকে তারা যতটা বোকা ভাবছেন ওতটা বোকা দেশপ্রেমিক জনগন নয়।
তিনি দলের নেতাকর্মিদের উদ্দেশ্যে বলেন, ষড়যন্ত্র চলছে। এটা আরও জোরদার হতে পারে। সে কারনে সকলকে সজাগ থাকতে হবে। দেশ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের মধ্যকার সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীর বাংলাদেশের জন্য রুখে দিতে হবে সব ষড়যন্ত্রকে সর্বোপরি আগামী নির্বাচনে ধানের শীষকে জয়ী করতে হবে।

এ সময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিনেপি’র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, আহেদ আলী লস্কর, ঢাকা দক্ষিণ কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রেন্টু লক্ষর,বিএনপি নেতা মহান বিশ্বাস, জয়নাল বিশ্বাস, লতিফ মন্ডলসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে তিনি।রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের দেয়া ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লিফলেট হাটে উপস্থিত জনসাধারনের মাঝে নিজ হাতে বিতরণ এবং তাদের সাথে কুশল বিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা