রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনামঃ
সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির স্বার্থে রাম মূর্তি নির্মাণকাজ স্থগিতের ঘোষণা হরিদাস বাবুর পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জামালপুরে প্রবাসী শেখ ফরিদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন দোষীদের শাস্তির দাবি৷ জামালপুরে পুলিশের অভিযানে ৪২কেজি গাঁজাসহ দুই নারী আটক। রাউজানে রাঙ্গুনিয়ার যুবদল নেতা কে প্রকাশ্যে গুলিতে নিহত। সাতক্ষীরায় পল্লীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু যশোরের পল্লীতে বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক-১ দূর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল, শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির টাকা বিতরণ সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য সিলেট অনলাইন মিডিয়ার ৭ম বর্ষপূর্তি উদযাপন, কেক কাটা,আলোচনা সভা ও নতুন কমিটি ঘোষণা।

কালীগঞ্জে নিজের মেয়েকে নির্যাতনকারী ও শিশু ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত ফারুক গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ,

শারমিন আরা,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার মহিলা কলেজ পাড়ায় নিজের কন্যা সন্তানকে যৌন নির্যাতনের অভিযোগে এবং পরবর্তীতে এক শিশুকে ধর্ষণের চেষ্টাকালে ফারুক (৪০) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

আজ শনিবার (১৩ জুন, ২০২৬) দুপুরে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ফারুক দীর্ঘদিন ধরে তার নিজের মেয়ের ওপর অনৈতিক ও অমানবিক নির্যাতন চালিয়ে আসছিল।

বিষয়টি পরিবারের মধ্যে চাপা থাকলেও আজ দুপুরে তার আসল রূপ প্রকাশ পায়।

আজ মহিলা কলেজ পাড়া এলাকায় পার্শ্ববর্তী এক শিশুকে (৮) একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় ফারুক। এ সময় শিশুটির চিৎকার শুনে আশেপাশের প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং ফারুককে হাতেনাতে ধরে ফেলেন।

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় এলাকাবাসী চরম ক্ষোভে ফেটে পড়েন। বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত ফারুককে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয়দের হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে হেফাজতে নেয়।

এলাকাবাসীর দাবি, ফারুকের মতো বিকৃত মানসিকতার অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ এমন জঘন্য অপরাধ করার সাহস না পায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত ফারুককে আটক করে থানায় নিয়ে এসেছে।

ভুক্তভোগী শিশুর পরিবার এবং তার নিজের মেয়ের ওপর নির্যাতনের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত আদালতে মামলা দায়ের করা হবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা