বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভালুকায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকার বিভিন্ন এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত টঙ্গীতে সাংবাদিক মহিউদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন ও এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ: বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সরাইল থানার ওসি মনজুরুল কাদির ভূঁইয়াকে ঘিরে বিতর্ক, ‘ক্ষমতার উৎস কোথায়’—জনমনে প্রশ্ন। সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ আটক-১ জননিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ অবদান: গুণীজন সম্মাননা স্মারক পেলেন ওসি মোঃ হাফিজুর রহমান পিপিএম সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের

কালীগঞ্জে ট্রলি আনলোডের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃ,ত্যু; আহত ১

শারমিন আরা

ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

উপজেলার মালিয়াট ইউনিয়নে পাওয়ার ট্রলি থেকে মালামাল আনলোড করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম হোসেন (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত শামীম উপজেলার বেথুলি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ মালিয়াট ইউনিয়নে একটি পাওয়ার ট্রলি থেকে মালামাল নামানোর কাজ চলছিল।

এসময় অসাবধানতাবশত ট্রলিটি ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের উচ্চভোল্টেজ সম্পন্ন তারের সংস্পর্শে আসে।

এতে মুহূর্তের মধ্যেই ট্রলিতে থাকা দুই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হন।

উদ্ধার ও চিকিৎসা
ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন।

আহত অন্য যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এলাকায় শোকের ছায়া
প্রত্যক্ষদর্শীরা জানান,
চোখের পলকেই আনন্দময় পরিবেশ বিষাদে রূপ নেয়। মুহূর্তের অসতর্কতায় একটি তাজা প্রাণ ঝরে যাওয়ায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি খতিয়ে দেখছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা