বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনামঃ
শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় মিরপুরের ইব্রাহিমপুরে রাজউকের অনুমোদন ছাড়াই চারতলা ভবন নির্মাণের অভিযোগ নেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, সেপটিক ট্যাংক ও অনুমোদিত নকশা—নির্মাণকাজ ঘিরে স্থানীয়দের আতঙ্ক মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক

কালীগঞ্জের বড়তালিয়ান গ্রামে পানিবন্দি ফসলি মাঠ পরিদর্শনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবু তালিব

মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

শনিবার (২ আগষ্ট) ঝিনাইদহ-৪ আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবু তালিব ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের বড়তালিয়ান গ্রামে অতিবর্ষনে পানিতে তলিয়ে যাওয়া আবাদি ফসলের মাঠ পরিদর্শন করেছেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান. উপজেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারী আব্দুল জলিল, জামাল ইউনিয়ন জামায়াতের আমির মোস্তাফিজুর রহমান বাবলু, ওলামা বিভাগীয় সভাপতি মাওলানা ইউনুস আলী, সেক্রেটারি তৈয়েবুর রহমান প্রমূখ। পরিদর্শনে তারা দেখতে পান. বড়তালিয়ান ব্রিজ থেকে নাটোপাড়া পর্যন্ত পূর্বাঞ্চল,বড়তালিয়ান ব্রিজ থেকে ভীটস্বর পর্যন্ত পশ্চিমাঞ্চল, হুদা ডাউটি থেকে নলডাঙ্গা পর্যন্ত পশ্চিমাংশ,বড় ডাউটি থেকে শালকোপা বাগুটে পর্যন্ত উত্তরে প্রায় ৭ কিলোমিটার এলাকা পানিতে তলিয়ে গেছে। প্রায় ৮০% রোপণকৃত ধান নষ্টের পথে। বিশাল এই ক্ষতির ফলে জামাল ইউনিয়নের অধিকাংশ কৃষক পরিবার চরম খাদ্য সংকটের আশঙ্কায় ভুগছে।
মাওলানা আবু তালিব ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাদের ধৈর্য ধরার পরামর্শ দেন। তিনি আশ্বস্ত করে বলেন, “জামায়াত ইসলামী ভবিষ্যতে সরকার গঠন করলে জামাল ইউনিয়নের দখলকৃত খাল ও নদীগুলো খননের উদ্যোগ নেওয়া হবে। যাতে আবাদি জমির পানি স্বাভাবিকভাবে নিষ্কাশন হতে পারে এবং কৃষকরা নির্বিঘ্নে চাষাবাদ চালিয়ে যেতে পারেন।”
তিনি আরও বলেন, “জামায়াত ইসলামী কৃষকবান্ধব দল। আমরা মানুষের পাশে আছি এবং থাকব।
পরিশেষে তিনি দোয়া করে বলেন, “আল্লাহ তাআলা যেন জামাল ইউনিয়নের কৃষকদের এই দুর্যোগ থেকে হেফাজত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা