বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ।

কালিগঞ্জে জামায়াতে ইসলামী ৮নং ওয়ার্ডে নির্বাচনী জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত

মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

ঝিনাইদহের কালিগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনশক্তি সমাবেশ আজ (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে।
দলীয় কর্মীদের উপস্থিতিতে প্রাণবন্ত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা মোঃ আবু তালিব।

সমাবেশে আরও বক্তব্য রাখেন মাওলানা আলিনুর রহমান, মোঃ ইকবাল হুসাইন, মাওলানা মোঃ আব্দুল করিম, ডাঃ আব্দুল হামিদ, ডাঃ মোঃ আমিরুল ইসলাম এবং পৌর ছাত্রশিবির সভাপতি মোঃ সাইফুল্লাহ।

সভায় সভাপতিত্ব করেন ডাঃ মাওলানা জাহিদুল ইসলাম এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ হাসানুজ্জামান হাসান।

বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের সমর্থন অর্জনের উপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা