বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শিহাব উদ্দিনের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা লালমোহনে স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর শুভ উদ্বোধন যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বারোপ কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ নূরুল ইসলাম মনি প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত চট্টগ্রাম: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ঘোড়শাল ইউনিয়নে বিএনপি প্রার্থী ইসহাক আলী মোল্লার সমর্থনে উঠান বৈঠক ও জনসভা, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ # চুয়াডাঙ্গার বাজদিয়া গ্রামে শারদীয় দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ উখিয়ার হুমায়ুন হত্যা মামলার ২ নম্বর আসামি মরিচ্যায় গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা শামসুল কবির খানের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে গুরুতর অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

কাউনিয়ায় ছওয়াব এর ২০০ নলকূপ স্থাপনে নগদ অর্থ বিতরণ।

মনোয়ার হোসেন সেলিম

স্টাফ রিপোর্টার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ছওয়াব এর উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে নলকূপ স্থাপনে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে ছওয়াবের প্রোগ্রাম অফিসার তানভীর শুভ এর পরিচালনায় উপজেলা অডিটোরিয়াম হল রুমে ছওয়াব এর জেনারেল ম্যানেজার লোকমান হোসাইন তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শিউলি রিচিল,ছওয়াব এর ডেপুটি ম্যানেজার সিরাজুল ইসলাম, ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ সেকেন্দার আলী বিএসসি,সমাজ সেবক জামিনুর রহমান, ছওয়াবের কর্মকর্তা শাহাজুল ইসলাম সাজু, মনিরুজ্জামান মুন্না, সোহেল রানা ও রাশেদুল ইসলাম প্রমূখ।

প্রতিটি নলকূপ স্থাপনের মোট ১৩ হাজার ২২০ টাকা করে বিতরণ করা হবে এর মধ্যে প্রথম কিস্তি ৯ হাজার ৭৬০ টাকা প্রদান করা হয়েছে। হারাগাছ, শহীদবাগ ও কুুর্শা ইউনিয়নে ২০০ নলকূপ স্থাপনের অর্থ বিতরণ করা হয়।

রংপুর জেলায় ১০০০ টিউবওয়েল প্রজেক্টের এই ২০০ সহ মোট ৬৫০টি টিউবওয়েল বসানো হচ্ছে। বাকি ৩৫০টি টিউবওয়েল খুব দ্রুত সময়ের মধ্যে এই এলাকার অসহায় মানুষের মাঝে দেওয়া হবে।

উপকারভোগীরা বিনামূল্যে টিউবওয়েল পেয়ে অসংখ্য খুশি হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এই মানবিক কার্যক্রমে সওয়াব কে ধন্যবাদ জানিয়েছেন।।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা