শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
আরএমপি’র ৩৩তম পুলিশ কমিশনার হিসেবে মোহাম্মদ ফয়েজুল কবিরের দায়িত্ব গ্রহণ ভোলার লালমোহনে নারিকেল পাড়া কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আটক ৪ কক্সবাজারে প্রেস কাউন্সিলের সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত *কসবায় ২৪ কেজি গাঁজাসহ সিএনজি উদ্ধার মাদক কারবারিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত* তারাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: ২টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়ে জরিমানা” টঙ্গী পশ্চিমে ওসির বিশেষ অভিযানে বদলে গেছে দৃশ্যপট: জনমনে স্বস্তি, কোণঠাসা মাদক ব্যাবসায়ীরা গলাচিপায় জেলেদের মাঝে জাল বিতরণ ও উন্নয়ন প্রতিশ্রুতি দিলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযান: পৃথক অভিযানে ট্যাপেন্ডাডলসহ আটক ৩ নাচোল উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দেখতে চান সফিকুল ইসলামকে চার ইউনিয়ন ও পৌরসভার তৃণমূল জনগণ। চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কক্সবাজারে প্রেস কাউন্সিলের সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার:

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের পেশাগত অধিকার ও নীতি-নৈতিকতা বিষয়ে কক্সবাজারে দিনব্যাপী সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৭ মে ২০২৬) বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেন। কক্সবাজার প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন ও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

কর্মশালায় দায়িত্বশীল সাংবাদিকতা, তথ্য যাচাই, পেশাগত নিরাপত্তা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নৈতিক মানদণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করতে হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা