মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
তারাগঞ্জে জ্বালানি তেলের কৃত্রিম সংকট: সিন্ডিকেটের দৌরাত্ম্যে অতিষ্ঠ সাধারণ মানুষ” দর্শনায় গাঁজা বিক্রেতার ভ্রাম্যমাণ আদালতে‌ ১ বছরের কারাদণ্ড চুয়াডাঙ্গায় উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ ব্যবসায়ীর মৃত্যু রাজনগরে ডাকাত সন্দেহে ড্রাইভারকে গণপিটুনি, পরে মিললো নির্দোষ প্রমাণ সাংবাদিক মামুনের সহধর্মিণীর ঢাকায় অস্ত্রোপচার,সুস্থতায় দোয়া চাইলেন। শ্রীপুর থানা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন। জলাবদ্ধতা নিরসনে চসিকের ক্রাশ প্রোগ্রাম: চকবাজারে চট্টেশ্বরী খাল পরিষ্কার ও মাটি উত্তোলন কক্সবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর মনোনয়ন,

কক্সবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ উপলক্ষে কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে কক্সবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান। ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপযুক্ত প্রার্থী বাছাইয়ের ওপর গুরুত্বারোপ করে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা