শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
কক্সবাজারে অস্ত্র-ইয়াবাসহ দুইজন আটক চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন ঝিনাইদহ ১১ কোটি টাকার আধুনিক কসাইখানার উদ্বোধন, নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে মোবাইল কোর্ট: ৫০ হাজার টাকা জরিমানা, ভেকু জব্দ জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৫ লাখ টাকার মাছ নিধন দেবোত্তর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকুল স্টোরের কর্মচারীর মৃত্যু, আহত ১ জামালপুরে ধর্ষণ মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরছে,গ্রেফতারের দাবীতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন৷ টেকনাফে ২১ হাজার ইয়াবা জব্দ কালিয়াকৈরে সামান্য বৃষ্টিতেই মৌচাক হাজী মার্কেট এলাকা হাঁটু পানিতে জলমগ্ন জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ ও অপর আরেকটি ধর্ষণ মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত৷

কক্সবাজারে অস্ত্র-ইয়াবাসহ দুইজন আটক

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার:

কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে অস্ত্র, ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ দুইজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর সাড়ে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আলীর জাহাল এলাকায় অভিযান চালায় সদর থানার একটি আভিযানিক দল।

পুলিশ জানায়, অভিযানকালে মোহাম্মদ আমির ফায়সাল আক্তারের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তাকে এবং তার সহযোগী মো. জাহিদ হোসেনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় বন্দুক, ৩টি ধারালো ছুরি, ১ হাজার ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ২৪ হাজার টাকা এবং ২টি নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা