মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
খাদিমপাড়ার বিসিকে রাস্তা বন্ধ নিয়ে সংঘর্ষ: পুলিশ-জনতার ধাওয়া-পাল্টা ধাওয়া  দুর্গাপুরে রাস্তার মাঝখানে গাছ, চরম দুর্ভোগে ১৫-২০টি পরিবার ‎ ‎ তালা উপজেলা প্রেসক্লাবের নির্মাণকাজে ভাঙচুর ! ঘটনাস্থল পরিদর্শনে থানার ওসি রাজবাড়ীতে প্রধানমন্ত্রী ঘোষিত খাল খনন কর্মসূচি পরিদর্শন করলেন জেলা প্রশাসক। এনজিও থেকে লোন নেওয়া এক নারীর কাছ থেকে ছি,নতাইকৃত ০৬ লাখ টাকাসহব০৩ ছিন,তাইকারীকে গ্রে,ফতার করেছে পুলিশ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় সাতক্ষীরার দুই যুবক নিহত সিগারেটের দাম সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা করার প্রস্তাব তালা হাসপাতালের  ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত গাজীপুরের টঙ্গীতে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ, আটক স্বামী উখিয়ায় র‌্যাবের অভিযানে ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

এনজিও থেকে লোন নেওয়া এক নারীর কাছ থেকে ছি,নতাইকৃত ০৬ লাখ টাকাসহব০৩ ছিন,তাইকারীকে গ্রে,ফতার করেছে পুলিশ

শারমিন আরা, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

 

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পান্তাপাড়া গ্রামের সেলিনা বেগম (৫০) একটি এনজিও থেকে ৬ লক্ষ টাকা লোন নেয়। তিনি চুয়াডাঙ্গার জীবননগরের একটি ব্যাংক থেকে ৬লাখ টাকা উত্তোলন করে ভাতিজা লিটনের মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। বিকেলের দিকে মহেশপুরের মথুরানগর গ্রামের দত্তনগর-জলিলপুর সড়কে পৌঁছালে দু’জন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে সেলিনা বেগমের হাত থেকে টাকাসহ ব্যাগটি ছিনিযে নিযে পালিয়ে যায়। খবর পেয়ে মহেশপুর থানার পুলিশ ছিনতাইকারীদের গ্রেফতার ও টাকা উদ্ধারে অভিযান শুরু করে। পুলিশ ঘটনাস্থলের আশেপাশের একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একটি ইয়ামাহা ফেজার মোটরসাইকেল সনাক্ত করে। ওই মোটরসাইকেলের সূত্র ধরে জলিলপুর গ্রামের আয়ুব হোসেনের ছেলে আমিনুর রহমান খানকে (২৪), হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে ছিনতাইয়ের কথা স্বীকার করে এবং ছিনতাইকৃত টাকা তার বাড়িতে আছে বলে পুলিশকে জানায়। সে আরও জানায় যে, সেলিনা বেগমের সাথে থাকা তার ভাতিজা লিটনই এই ছিনতাইয়ের মূল পরিকল্পনাকরী। ১. মোঃ লিটন শেখ (৪০) ২. মোঃ আমিনুর রহমান খান (২৪) ৩. মোঃ মোস্তফা জামান ওরফে বরকত বিশ্বাস (৪৭) ৪. মোঃ শাওন বদ্দি (২৩) মিলে ছিনতাইয়ের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুয়ায়ী ঘটনার পূর্বে আমিনুর ও শাওন মোটরসাইকেল নিয়ে লিটন ও তার ফুফুকে ফলো করতে থাকে। ঘটনাস্থলে লিটন তার মোটরসাইকেলের গতি কমিয়ে দিলে আমিনুরের মোটরসাইকেলের পিছনে বসে থাকা শাওন সেলিনা বেগমের হাত থেকে টাকার ব্যাগটি টান দিয়ে ছিনিয়ে নিয়ে যায়। রাত ০৮টার দিকে পুলিশ আসামি আমিনুরকে নিয়ে তার বাড়িতে গিয়ে আসামির দেখানো মতে ছিনতাইয়ের ৬ লাখ টাকা উদ্ধার করে। এরপর আসামি লিটন ও বরকতকে পৃথক স্থান থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় জড়িমহেশপুরের কাজীপাড়া গ্রামের আইনাল বদ্দির ছেলে শাওন বদ্দি (২৩) এখনো পলাতক রয়েছে। পুলিশ তাকেও গ্রেফতারের চেষরটা চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় মহেশপুর থানার মামলা নং- ২১, তারিখ-১১/০৫/২০২৬, ধারা-৩৯৪ দন্ডবিধি রুজু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা