বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকার বিভিন্ন এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত টঙ্গীতে সাংবাদিক মহিউদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন ও এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ: বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সরাইল থানার ওসি মনজুরুল কাদির ভূঁইয়াকে ঘিরে বিতর্ক, ‘ক্ষমতার উৎস কোথায়’—জনমনে প্রশ্ন। সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ আটক-১ জননিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ অবদান: গুণীজন সম্মাননা স্মারক পেলেন ওসি মোঃ হাফিজুর রহমান পিপিএম সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি! রায়পুরে মেঘনায় থামছে না মা ইলিশ শিকার

একটি চাকরির আশায় ডিইপিজেডে আজও হাজারো মানুষের ঢল।

মোঃ সুমন সরকার, স্টাফ রিপোর্টার:

দেশের সবচেয়ে বড় রফতানি খাত তৈরি পোশাক শিল্পে সংকট এখনও কাটেনি। রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন সরকার দায়িত্ব নিলেও খাতটিতে স্থিতিশীলতা ফিরে আসেনি।

কিন্তু দুঃখজনক হলেও সত্য, একদিকে যেখানে চাকরির প্রার্থীর সংখ্যা বাড়ছে, অন্যদিকে বিভিন্ন কারণে একের পর এক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বেকারত্বের হার ও বৃদ্ধি পাচ্ছে।
সাম্প্রতিক সময়ে গাজীপুর ও সাভারসহ বিভিন্ন শিল্পাঞ্চলে কয়েকটি বড় কারখানা বন্ধ হয়ে কয়েক হাজার শ্রমিক কর্মহীন হয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, আর্থিক সংকট, ক্রয়াদেশ কমে যাওয়া, উচ্চ সুদের ঋণ, জ্বালানি ব্যয় বৃদ্ধি এবং নীতি সহায়তার ঘাটতির কারণে অনেক কারখানা টিকে থাকার লড়াই করছে।

কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতির গতি সচল রাখতে বন্ধ শিল্প-কারখানাগুলো পুনরায় চালুর বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। নতুন বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি বিদ্যমান শিল্প প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখার উদ্যোগও সমান গুরুত্বপূর্ণ।

বেকারত্ব শুধু একজন মানুষের নয়, একটি পরিবার ও সমাজের জন্যেও বড় চ্যালেঞ্জ, তাই কর্মসংস্থান বৃদ্ধি এবং শিল্পখাতকে স্থিতিশীল রাখতে, সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগ সময়ের দাবি।
কারখানা বাঁচলে কর্মসংস্থান বাড়বে, কর্মসংস্থান বাড়লে এগিয়ে যাবে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা