শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় ভুয়া কাবিননামা ফেসবুকে পর্নোগ্রাফি ছড়ানো অভিযোগে যুবক গ্রেপ্তার শৈলকুপায় মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: ৫ মাসে গ্রেফতার ৩৫০ মাদকমুক্ত সমাজ গড়তে মহেশপুরে জামায়াত এর যুব বিভাগের মানববন্ধন। গোমস্তাপুরে রোকনপুর পূর্ণভবা ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত। বিএনপি সরকার ব্যার্থ হওয়ার জন্য আসেনি – সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, মাদক মুক্ত দেশ চাই, সোনার বাংলা গড়তে চাই’ আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ঝিনাইদহে, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে মিরপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল একটি চাকরির আশায় ডিইপিজেডে আজও হাজারো মানুষের ঢল। বিআইডব্লিউটিএ এর নারীলোভী, নারীপিপাসু ও অসৎ কর্মকর্তা পরিচালক আরিফ হাসনাতের কু কীর্তি ফাঁস।

উখিয়া-টেকনাফে ৫ লাখ ৮৫ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

ফরহাদ রহমান , স্টাফ রিপোর্টার কক্সবাজার:

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্তে মাদকবিরোধী অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ কোস্ট গার্ড। এসব অভিযানে মোট ৫ লাখ ৬০ হাজার ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ৮০ লাখ ৩ হাজার ৬০০ টাকা। এ ঘটনায় এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, ৪ জুন সন্ধ্যায় উখিয়ার বালুখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ মো. আমিন (২০) নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয়। তিনি উখিয়ার দামনকালী গ্রামের বাসিন্দা। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। একই রাতে উখিয়ার গুইজারখাল এলাকায় বিজিবির আরেকটি বিশেষ অভিযানে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া দুটি ব্যাগ থেকে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৯ কোটি টাকা। এর কিছুক্ষণ পর উনচিপ্রাং সীমান্তের ইছাকের ঘের এলাকায় পরিচালিত আরেক অভিযানে আরও ২ লাখ ১২ পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি। এ চালানের বাজারমূল্য প্রায় ৬ কোটি ৩ হাজার ৬০০ টাকা। তবে এ ঘটনায় জড়িত চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। অন্যদিকে টেকনাফে পৃথক অভিযানে বাংলাদেশ কোস্ট গার্ড ২৫ হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করে। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পালিয়ে যাওয়া চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা