মোঃ জিয়াউদ্দিন, জেলা বিশেষ প্রতিনিধি (ভোলা)
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভোলা জেলার লালমোহন উপজেলার ৩নং ধলীগৌরনগর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ৩নং ধলীগৌরনগর ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান জনাব মাসুদ করিম নিরব। তিনি ঈদুল আযহার পবিত্রতা, ত্যাগ ও মানবতার শিক্ষা সকলের জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনুক—এই কামনা করেন।
ঈদের শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
“পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। আসুন আমরা হিংসা-বিদ্বেষ ভুলে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় একযোগে কাজ করি। সকলের জীবন আনন্দ, সুখ ও শান্তিতে ভরে উঠুক—এই প্রত্যাশাই করি।”
এদিকে ৩নং ধলীগৌরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও গণমানুষের নেতা জনাব মাসুদ করিম নিরবকে ঘিরে আবারও এলাকাজুড়ে আলোচনা ও প্রশংসার জোয়ার বইছে। স্থানীয়দের মতে, তার চেয়ারম্যানি আমল ছিল ধলীগৌরনগর ইউনিয়নের শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের একটি স্বর্ণালী সময়। তার সময়ে ইউনিয়নে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির কোনো স্থান ছিল না। তিনি ছিলেন অন্যায়, দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে একজন আপসহীন নেতা।
জনাব মাসুদ করিম নীরব জ্বালাময় বক্তব্যতে বলেন,
আওয়ামী লীগের আমলে আমি অনেক নির্যাতিত হয়েছি, আমার ঘর ভেঙ্গেছে আমার ভাইদের ঘর ভেঙ্গেছে আমরা ব্যাপক হামলা মামলার শিকার হয়েছি। আমার ফ্যামিলির মতন নির্যাতন ভোলা জেলার কারো হয়নি, আমি আট কানি জমিন বিক্রি করে মামলা চালিয়েছি,আওয়ামী লীগ সরকার আমাকে বিভিন্ন মামলা হামলা দিয়ে হয়রানি করেছে, আমার মতন এ ধরনের নির্যাতিত ভোলা জেলার কারো হয়নি, যা ইতিহাসে বিরল এবং নজীর বিহীন ঘটনা ।
স্থানীয় জনগণ জানান, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে মাসুদ করিম নিরব সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করেছেন। তিনি ক্ষমতার অপব্যবহার না করে জনগণের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি অর্জন করেছেন মানুষের অকৃত্রিম ভালোবাসা ও আস্থা।
এলাকাবাসীর ভাষ্যমতে, সাবেক চেয়ারম্যান মাসুদ করিম নিরব ছিলেন অত্যন্ত সৎ, নির্ভীক ও মানবিক একজন ব্যক্তি। ব্যক্তিগত জীবনে তিনি কখনো লোভ-লালসা কিংবা স্বার্থের রাজনীতিতে বিশ্বাস করেননি। সততা, ন্যায়পরায়ণতা ও সাহসিকতার কারণে তিনি এখনও ৩নং ধলীগৌরনগর ইউনিয়নের মানুষের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছেন।
রাজনৈতিক অঙ্গনেও তিনি একজন ত্যাগী ও সাহসী নেতা হিসেবে সুপরিচিত। বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত থেকে বিভিন্ন সময় রাজনৈতিক প্রতিকূলতা, হামলা-মামলা ও নির্যাতনের শিকার হলেও তিনি কখনো দলের আদর্শ থেকে সরে যাননি। বরং দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে সাহস ও প্রেরণা যুগিয়েছেন।
উল্লেখ্য, সাবেক জনপ্রিয় চেয়ারম্যান জনাব মাসুদ করিম নিরব বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বিক্রম সাহেবের মামাতো ভাই। তবে রাজনৈতিক অঙ্গনে তিনি নিজের সততা, যোগ্যতা, নেতৃত্বগুণ ও জনগণের ভালোবাসার কারণেই আলাদাভাবে পরিচিতি লাভ করেছেন।
৩নং ধলীগৌরনগর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আবারও সাধারণ মানুষের প্রত্যাশার কেন্দ্রে রয়েছেন মাসুদ করিম নিরব। এলাকার বহু ভোটারের বিশ্বাস, জনগণের আস্থা ও ভালোবাসার প্রতীক এই নেতা ভবিষ্যতেও ইউনিয়নের উন্নয়ন, শান্তি ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং বিপুল ভোটে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হবেন।
স্থানীয় একাধিক ব্যক্তি বলেন,
“মাসুদ করিম নিরব চেয়ারম্যান থাকাকালে ৩নং ধলীগৌরনগর ইউনিয়নে ছিল শান্তিপূর্ণ পরিবেশ। মানুষ নিরাপদে চলাফেরা করতে পারত। কোনো সন্ত্রাস বা চাঁদাবাজির সুযোগ ছিল না। তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে একজন সাহসী কণ্ঠস্বর এবং সাধারণ মানুষের আশ্রয়স্থল।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সততা, সাহসিকতা, নেতৃত্বগুণ ও জনগণের প্রতি দায়বদ্ধতার কারণে ৩নং ধলীগৌরনগর ইউনিয়নে এখনও শক্ত অবস্থানে রয়েছেন সাবেক চেয়ারম্যান মাসুদ করিম নিরব। সাধারণ মানুষের ভালোবাসা ও আস্থাই তাকে আবারও রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।