শনিবার, ০২ মে ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রমিকের রক্তেই গণতন্ত্র সমুন্নত থাকবে: নাটোরে হুইপ দুলু সাতক্ষীরা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দুর্গাপুরে দিনে-দুপুরে ভ্যান ছিনতাইচেষ্টা: এলাকাবাসীর হাতে আটক ১, গণধোলাই শেষে পুলিশে সোপর্দ ফ্রান্স প্রবাসী আবেদ হোসাইনকে বাহুবল যুব সমাজের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেফতার শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব–এর সামনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ১–৭ মে অনুষ্ঠিতব্য ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০২৬–এর কর্মসূচির উদ্বোধন করা হয়। শ্রমিক-মালিক ঐক্যেই সমৃদ্ধির পথ—মহান মে দিবস ২০২৬ উপলক্ষে শ্রদ্ধা ও সংহতির আহ্বান টঙ্গীতে অভিযানে ধরাছোঁয়ার বাইরে অভিযোগভুক্ত নারী মাদক ব্যবসায়ী আটক, উদ্বেগে এলাকাবাসী শৈলকুপায় আলোচিত ঘটনা: মেয়ের জন্য ঠিক করা পাত্রের সঙ্গে পালিয়েছেন মা

আশুলিয়ায় ইজিবাইক ব্যবসার আড়ালে চোরাই গাড়ি বেচাকেনার অভিযোগ, তদন্তে পুলিশ

মোঃ সুমন সরকার স্টাফ রিপোর্টার আশুলিয়া (সাভার) প্রতিনিধি:

আশুলিয়ার শ্রিপুর বাসস্ট্যান্ড এলাকায় ইজিবাইক ব্যবসার আড়ালে চোরাই গাড়ি ক্রয়-বিক্রয়ের একটি সিন্ডিকেট সক্রিয় থাকার অভিযোগ উঠেছে। স্থানীয় এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে এ তথ্য উঠে আসে। অভিযোগে বলা হয়, শ্রিপুর বাসস্ট্যান্ড এলাকার ইজিবাইক ব্যবসায়ী প্রোঃ শ্রী রতন রায়ের মাধ্যমে একটি পুরাতন ইজিবাইক বিক্রির প্রস্তাব দেওয়া হয়। ভুক্তভোগী মোঃ আজাদুল ইসলাম জানান, তিনি নতুন ইজিবাইক তৈরির উদ্দেশ্যে রতন রায়ের সঙ্গে যোগাযোগ করলে তাকে একটি ব্যবহৃত ভালো মানের গাড়ি দেখানো হয়। পরে পারস্পরিক আলোচনা শেষে প্রায় ১ লাখ ১৫ হাজার টাকায় একটি স্ট্যাম্পের মাধ্যমে গাড়িটি ক্রয় করেন তিনি। কিন্তু গাড়িটি নিয়ে দুই দিন পর চক্রবর্তী এলাকায় ভাড়া চালাতে গেলে গাড়ির মূল মালিক দাবি করেন মোঃ মোশিউর রহমান। তিনি জানান, গাড়িটি তার এবং এর বিষয়ে আশুলিয়া থানায় ছিনতাইয়ের মামলা রয়েছে। পরবর্তীতে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই ভজোন জানান, অভিযোগকৃত ঘটনায় একটি ছিনতাই মামলা রয়েছে এবং এর সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ইজিবাইক ব্যবসায়ী শ্রী রতন রায় দাবি করেন, তিনি মোঃ আবু তাহের নামের এক ব্যক্তির কাছ থেকে গাড়িটি কিনেছিলেন এবং পরে তা আজাদুল ইসলামের কাছে বিক্রি করেন। অন্যদিকে স্থানীয় কয়েকজন ইজিবাইক চালক অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ওই এলাকায় চোরাই বা সন্দেহজনক মালামাল ক্রয়-বিক্রয়ের একটি চক্র সক্রিয় থাকতে পারে। পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা