শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণপদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দূর্গাপুরে সার জব্দের হিসাব নিয়ে সংবাদ প্রকাশের পর ইউএনওর সংবাদ সম্মেলন অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাইলেন ফ্ল্যাটের মালিক শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়

মোঃ রিপন মিয়া স্টাফ রিপোর্টার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের সুরমা হলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো মোড়ক উন্মোচন ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, গণমাধ্যমকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন ডাঃ মোঃ মাজহারুল আনোয়ার, জেলা গভর্নর, ৩১৫ বি/১, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক সকালের সময় ও ডেইলি বেস্ট নিউজের সম্পাদক ও প্রকাশক মোঃ নূর হাকিম। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং জাতীয় দৈনিক মাতৃজগতের সম্পাদক ও প্রকাশক খান সেলিম রহমান। সভাপতিত্ব করেন আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সভাপতি লায়ন হেলাল উদ্দিন হেলু। অনুষ্ঠান সঞ্চালনা করেন আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের প্রতিষ্ঠাতা মহাসচিব মোঃ ওমর ফারুক সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফা হোম লিমিটেডের চেয়ারম্যান এল কে চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (কানাডা) লায়ন নাঈমা ফেরদৌসী, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লায়ন অভিজিৎ কর্মকার, এলএলবি, বিবিএ, এমবিএ; পরিচালক (অপারেশন) আরশিনগর এন্ড ডেভেলপমেন্ট লিমিটেডের লায়ন আশিকুজ্জামান চৌধুরী ইমন; মাতৃছায়া হাসপাতাল, রায়পুর, লক্ষ্মীপুরের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বাহার উদ্দিন মৃধা; আর্টিস্টিক ইন্টেরিয়র এন্ড ফার্নিচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন; গ্রিনরেড পাতা স্টাফ কোয়ার্টারের সহসভাপতি মোহাম্মদ মাহমুদুল আলম; আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ তৌহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ আল আমিন, সদস্য মোঃ শাহজাহান মিয়াসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে অতিথিদের বক্তব্য, আলোচনা ও শুভেচ্ছা বিনিময় শেষে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগোর মোড়ক উন্মোচন করা হয়। লোগো উন্মোচনের সময় উপস্থিত সাংবাদিক ও অতিথিদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সাংবাদিকদের কল্যাণে কাজ করার প্রত্যয় অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসংগতি, অনিয়ম, দুর্নীতি ও মানুষের অধিকার নিয়ে কথা বলার অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে গণমাধ্যম। তাই সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতা প্রতিষ্ঠার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা জরুরি। আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সভাপতি লায়ন হেলাল উদ্দিন হেলু বলেন, আন্তর্জাতিক প্রেসক্লাবের কার্যক্রম বর্তমানে বাংলাদেশসহ বিভিন্ন দেশে পরিচালিত হচ্ছে। সংগঠনটিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে কাজ চলছে। তিনি বলেন, সাংবাদিকরা যেন কোনো ধরনের ভয়, চাপ বা বাধার কাছে নতি স্বীকার না করে সত্য ও ন্যায়ের পক্ষে সাহসের সঙ্গে কলম ধরতে পারেন, সেই পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট কাজ করবে। সাংবাদিকদের ঐক্য, পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতা বৃদ্ধির মাধ্যমে সংগঠনটিকে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সাংবাদিকতা একটি মহান পেশা: প্রধান অতিথি প্রধান অতিথি লায়ন ডাঃ মোঃ মাজহারুল আনোয়ার বলেন, সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তিনি বলেন, আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের নতুন যাত্রা সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, মর্যাদা ও কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে। সংগঠনটির সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন তিনি। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান প্রধান আলোচক মোঃ নূর হাকিম বলেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের সত্যতা, বস্তুনিষ্ঠতা ও পেশাগত নৈতিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি সাধারণ মানুষের অধিকার, প্রত্যাশা ও সমস্যার কথা গণমাধ্যমে তুলে ধরতে হবে। তিনি আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতা একে অপরের পরিপূরক। তাই সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নৈতিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সাংবাদিকদের ঐক্য জরুরি: খান সেলিম রহমান অনুষ্ঠানের উদ্বোধক খান সেলিম রহমান বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি করা প্রয়োজন। তিনি বলেন, দেশ-বিদেশের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং পেশাগত সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট একটি কার্যকর ও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশাবাদী। অনুষ্ঠানে বক্তারা আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সঙ্গে সংগঠনটির মাধ্যমে দেশ-বিদেশের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষপর্বে অতিথিদের সম্মাননা প্রদান ও শুভেচ্ছা বিনিময় করা হয়। পরে উপস্থিত সাংবাদিক ও অতিথিদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা