শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণপদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দূর্গাপুরে সার জব্দের হিসাব নিয়ে সংবাদ প্রকাশের পর ইউএনওর সংবাদ সম্মেলন

আটঘরিয়ায় ৬ বছর ধরে শিকলবন্দী আব্দুস সালাম: পারিবারিক নির্যাতনের অভিযোগ

পাবনা প্রতিনিধি:

পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের বাসিন্দা আব্দুস সালাম (পিতা: মৃত ইউসুফ আলী) দীর্ঘ প্রায় ছয় বছর ধরে শিকলবন্দী অবস্থায় রয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি সম্প্রতি স্থানীয়ভাবে আলোচনায় এলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে পরিবারের দাবি, মানসিক অসুস্থতার কারণে নিরাপত্তার স্বার্থেই তাকে শিকল দিয়ে রাখতে বাধ্য হয়েছেন তারা।

রোববার (১৩ জুলাই ২০২৬) সরেজমিনে গিয়ে দেখা যায়, আব্দুস সালাম বাড়ির আঙিনায় শিকলবন্দী অবস্থায় রয়েছেন। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরেই তিনি এ অবস্থায় আছেন।

তাদের অভিযোগ, পারিবারিক অবহেলা ও নির্যাতনের কারণে তিনি মানবেতর জীবনযাপন করছেন। এতদিন বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে না এলেও সম্প্রতি ঘটনাটি প্রকাশ্যে আসার পর তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অন্যদিকে, আব্দুস সালামের পরিবারের সদস্যরা পারিবারিক নির্যাতনের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাদের ভাষ্য, আব্দুস সালাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন এবং বিভিন্ন সময়ে নিজের ও আশপাশের মানুষের জন্য ঝুঁকিপূর্ণ আচরণ করছেন। এ কারণে চিকিৎসকের পরামর্শ ও পরিস্থিতির প্রেক্ষাপটে তাকে শিকল দিয়ে রাখতে বাধ্য হয়েছেন। তার প্রতি কোনো ধরনের নির্যাতন করা হয় না বলেও পরিবারের দাবি।

এ বিষয়ে জানতে চাইলে চাঁদভা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সাত্তার বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব। যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদিকে স্থানীয়দের একটি অংশ মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ, শারীরিক ও মানসিক স্বাস্থ্য পরীক্ষা এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

অন্যদিকে পরিবারের সদস্যরা বলছেন, এটি নির্যাতনের ঘটনা নয়; বরং একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তিকে নিয়ন্ত্রণে রাখার অনাকাঙ্ক্ষিত কিন্তু বাধ্যতামূলক পরিস্থিতি।

স্থানীয় সচেতন মহলের মতে, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। তাই কোনো পক্ষের বক্তব্যকে একতরফাভাবে গ্রহণ না করে সংশ্লিষ্ট প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন, আব্দুস সালামের মানসিক ও শারীরিক স্বাস্থ্য মূল্যায়ন এবং প্রয়োজনীয় চিকিৎসা ও মানবিক সহায়তা নিশ্চিত করা জরুরি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা