বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর এভিনিউ-৫ এলাকায় সরকারি জায়গায় নির্মিত ভবন উচ্ছেদ বাড়ির মালিকদের দাবি—ক্রয়কৃত সম্পত্তিতে নির্মাণ করা হয়েছিল ভবন ৬৪ জেলার সাংবাদিকদের মিলন মেলায়, দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ।

আজ বৃহস্পতিবার’ যশোর সদর উপজেলায় ব্র্যাক এর বিশ্ব দৃষ্টি দিবস ২০২৫ পালিত।

মোঃরফিকুল ইসলাম (সবুজ)

যশোর প্রতিনিধি

যশোর সদর উপজেলায় ব্র্যাকের বিশ্ব দৃষ্টি দিবস ২০২৫ পালিত, Love Your Eyes এই প্রতিপাদ্যকে সামনে রেখে সদর উপজেলায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানের আয়োজন করে ব্র্যাক হেলথ প্রোগ্রাম (BRAC BHP) ও ভিশন স্প্রিং (VisionSpring)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. মোঃ ইউসুফ আলী, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক আব্দুল মান্নান শেখ, প্রোগ্রাম অফিসার মোঃ জালাল আহমেদ, কর্মসূচি সংগঠক বিশ্বজিৎ অধিকারী,মাঠ পর্যায়ের সংগঠক আশিকুর রহমানসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, ব্র্যাক কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

উক্ত আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মোঃ ইউসুফ আলী বলেন, দৃষ্টিশক্তি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। কর্মক্ষেত্রে ও দৈনন্দিন জীবনে চোখের সুরক্ষা নিশ্চিত করা সবার দায়িত্ব। নিয়মিত চক্ষু পরীক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো চিকিৎসা গ্রহণের মাধ্যমেই অন্ধত্ব প্রতিরোধ করা সম্ভব।
আধুনিক জীবনযাপনে মোবাইল ফোন ও ইলেকট্রনিক স্ক্রিন চোখের জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে উঠেছে। বিশেষ করে বাচ্চাদের দীর্ঘ সময় মোবাইল ফোন ব্যবহারের কারণে চোখের দৃষ্টিশক্তি দ্রুত ক্ষয় হচ্ছে। তারা বলেন, চোখ আমাদের জীবনের জানালা এটির যত্ন না নিলে ভবিষ্যতে অন্ধত্বসহ নানা জটিলতা দেখা দিতে পারে।
তিনি আরো বলেন নিয়মিত ঘুম না হওয়া, অপর্যাপ্ত আলোয় কাজ করা এবং চোখের বিশ্রাম না নেওয়াও দৃষ্টিশক্তি নষ্টের অন্যতম কারণ। তাই সবাইকে সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম ও নিয়মিত চক্ষু পরীক্ষা করার পরামর্শ দেন বক্তারা।
অনুষ্ঠান শেষে স্বাস্থ্যকর্মীরা চোখের যত্ন বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে প্রচার কার্যক্রম পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা