শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণপদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দূর্গাপুরে সার জব্দের হিসাব নিয়ে সংবাদ প্রকাশের পর ইউএনওর সংবাদ সম্মেলন

আগ্রাবাদে নিষিদ্ধ সংগঠনের মিছিল, পুলিশের অভিযানে ১১ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার দিদার আলম চট্টগ্রাম

চট্টগ্রামের নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ বেপারীপাড়া এলাকায় আবারও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও শ্রমিকলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের তৎপরতা দেখা দিয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে হঠাৎ করে সরকারবিরোধী স্লোগান দিয়ে একটি মিছিল বের করলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশের দ্রুত অভিযানে অন্তত ১১ জনকে গ্রেফতার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টা ২৫ মিনিটের দিকে হাজীপাড়া সিঙ্গাপুর মার্কেটের বিপরীতে প্রায় ৮০-৮৫ জন নেতা-কর্মী জড়ো হয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে। মুহূর্তের মধ্যে তারা আগ্রাবাদ এক্সেস রোড দিয়ে মিছিল বের করে। এসময় আশেপাশের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ আতঙ্কে ছুটোছুটি শুরু করে।

খবর পেয়ে সিএমপি পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূইয়ার নির্দেশনায় এবং ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার কাজী বিধান আবিদ এর তত্ত্বাবধানে ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাবুল আজাদ নেতৃত্বে একটি অভিযানিক টিম দ্রুত ঘটনাস্থলে যায়। দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পুলিশ উপস্থিত হলে মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন অলি-গলিতে পালানোর চেষ্টা করে। তবে পুলিশের তৎপরতায় ১১ জনকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়।

পুলিশ যে ১১ জনকে গ্রেফতার করেছে তারা হলেন—
১। মো: ইমরানুল হক রোমান (৪৩), শেখ মুজিব রোড, ডবলমুরিং।
২। মোঃ আনোয়ার হোসেন (৩৮), ঈদগা, হালিশহর।
৩। মোঃ মিজানুর রহমান রিয়াজ (৩২), মিস্ত্রি পাড়া, ডবলমুরিং।
৪। আবু তৈয়ব রাসেল (৪২), মহুরী পাড়া, ডবলমুরিং।
৫। শওকত আলী রনি (৪৮), পাঠানটুলি, ডবলমুরিং।
৬। আব্দুল্লাহ হোসেন রাব্বি (১৮), পশ্চিম মাদারবাড়ি, বর্তমানে বারো কোয়ার্টার, ডবলমুরিং।
৭। সাজ্জাদ (১৮), মূলত মুরাদনগর, কুমিল্লা; বর্তমানে মহুরী পাড়া, ডবলমুরিং।
৮। সাব্বির হোসন শাওন (৩০), পূর্ব মহুরী পাড়া, ডবলমুরিং।
৯। হাছান মুরাদ চৌধুরী রিমন (২৯), বিশ্ব কলোনী, আকবরশাহ; বর্তমানে পানওয়ালাপাড়া, ডবলমুরিং।
১০। মোঃ সাইদুল ইসলাম (২৮), ছোটপুল, হালিশহর।
১১। হাজী মোঃ নুরুল হুদা (৫৭), দক্ষিণ মধ্যম হালিশহর, বন্দর।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও শ্রমিকলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য। তারা সন্ত্রাসী কর্মকাণ্ড প্রসারিত করার উদ্দেশ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিল। পুলিশের দাবি, এরা কৌশলে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে রাষ্ট্রের ক্ষতিসাধন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করছিল।

ঘটনার পর ডবলমুরিং মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি (নং-১৫, তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৫) দায়ের করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর অধীনে। মামলায় গ্রেফতারকৃত ১১ জন ছাড়াও পলাতক বহু অজ্ঞাতনামা আসামিকে অভিযুক্ত করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কতা এ ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী আগ্রাবাদ ও আশপাশের এলাকায় টহল জোরদার করেছে। পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, নিষিদ্ধ সংগঠনগুলোর পুনরুত্থান বা নতুন করে সক্রিয় হওয়ার কোনো চেষ্টা আইনশৃঙ্খলা বাহিনী বরদাস্ত করবে না।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা