বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শিহাব উদ্দিনের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা লালমোহনে স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর শুভ উদ্বোধন যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বারোপ কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ নূরুল ইসলাম মনি প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত চট্টগ্রাম: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ঘোড়শাল ইউনিয়নে বিএনপি প্রার্থী ইসহাক আলী মোল্লার সমর্থনে উঠান বৈঠক ও জনসভা, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ # চুয়াডাঙ্গার বাজদিয়া গ্রামে শারদীয় দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ উখিয়ার হুমায়ুন হত্যা মামলার ২ নম্বর আসামি মরিচ্যায় গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা শামসুল কবির খানের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে গুরুতর অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগ্রাবাদে ওয়ান্ডারল্যান্ড এ্যামিউজমেন্ট পার্কের উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত

এস এম জসিম বিশেষ প্রতিনিধি:

পরিসীমা কাকে বলেন ভবিষ্যৎ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে সুস্থ-সবল ভাবে গড়তে প্রতিটি ওয়ার্ডে পার্ক ও খেলার মাঠ গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়নে আগ্রাবাদের জাম্বুরি মাঠে ওয়ান্ডারল্যান্ড এ্যামিউজমেন্ট পার্কের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

শনিবার বিকেলে উদ্বোধনকালে মেয়র বলেন, আমি ওয়াদা দিয়েছিলাম ৪১টি ওয়ার্ডে ৪১ টি খেলার মাঠ ও পার্ক করে দিব। আমার ওয়াদা বাস্তবায়নে বন্ধ হয়ে যাওয়া আগ্রাবাদের এই ‍শিশু পার্ক নতুনভাবে যাত্রা শুরু করল। জাম্বুরি মাঠের একটা অংশও আমরা খেলার জন্য উন্মুক্ত করে দিয়েছি।

“শুধু এই পার্ক নয়। আমরা বিপ্লব উদ্যানের ওই পার্কটা ঢেলে সাজিয়ে চট্টগ্রামবাসীকে উপহার দেব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিময় ওই পার্কে তিনি উই রিভোল্ট বলে মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন। সে ঐতিহাসিক পটভূমিও সেখানে থাকবে কারণ মানুষ বিপ্লব উদ্যানে যায় কিন্তু বিপ্লব উদ্যানের এই ঐতিহাসিক বিষয়ে কোন স্মৃতিচিহ্ন তারা দেখতে পায় না। কোন ধরনের পটভূমি সেখানে দেখতে পায় না। সেটাও ইনশাল্লাহ আমরা করে দিব। চাদগাও তে যে পার্কটি বন্ধ হয়ে পড়ে আছে সেটাও আমরা মন্ত্রণালয়ের কাছে চেয়েছি। সেটাও ইনশাল্লাহ আমি নতুন করে চালু করে দিব। আমবাগানে ওয়াসিম আকরাম পার্কেরও কাজ চলছে। অনেকগুলো পার্কের কাজ কিন্তু আমরা শুরু করেছি। এর বাহিরে নগরীতে এখন ১১টি মাঠ নির্মাণের কাজ চলছে। ১১ নং ওয়ার্ডে বহরুপী মাঠ, ৯নং ওয়ার্ডের ফিরোজশাহ মাঠ, সদরঘাটের বালুর মাঠ, বাকলিয়ার আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, মহসিন কলেজের মাঠ, নাসিরাবাদের মাঠ, বাকলিয়া স্কুলের মাঠ, হালিশহর এইচ ব্লকের মাঠ সবগুলো শিশুদের খেলার সুস্থ বিনোদনের উৎস হয়ে উঠবে। পর্যায়ক্রমে ৪১ টা ওয়ার্ডে ইনশাল্লাহ ৪১ টা খেলার মাঠ আমি করে দিয়ে যাব ইনশল্লাহ।

অনুষ্ঠানে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ওয়ান্ডারল্যান্ড গ্রুপের চেয়ারম্যান জি এম মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা বিএনপির সাবেক সভাপতি সেকান্দার মিয়া,বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হানিফ সওদাগর, ২৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি কামাল সর্দার, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের ১নং যুগ্ম-আহ্বায়ক তারিকুল ইসলাম তানভীর, ডবলমুরিং থানা সেচ্ছাসেবকদল সদস্য সচিব মাসুদুর রহমান মোহন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা