শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
লালমোহনে ছাত্ররাজনীতিতে শক্ত অবস্থান গড়ছেন তানজিদ রায়হান গোমস্তাপুরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত টঙ্গীতে ৩৪ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি আটক। চুয়াডাঙ্গায় দামুড়হুদায় মৌমাছির কামড়ে পথচারীর মৃত্যু আটঘরিয়ায় এমআরএমএফআই’র শিক্ষাবৃত্তি পেল জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা কক্সবাজারে শিশু ধর্ষণ মামলার মূল আসামি গ্রেফতার শোক সংবাদ: রানীনগরের কৃতি সন্তান সাবেক জেলা ও দায়রা জজ আফতাব উদ্দিন আর নেই সরোজগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি খান সেলিম গুরুতর অসুস্থ: দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নুরে আলম সিদ্দিকী খলিলের প্রস্তুতি ও উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নুরে আলম সিদ্দিকী খলিলের প্রস্তুতি ও উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত

আমিনুল ইসলাম: সিনিয়র স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ৭ নং চৌডালা ইউনিয়ন পরিষদ, আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব নূরে আলম সিদ্দিকী খলিল এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশী ,আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য এক প্রস্তুতি ও উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় , চৌডালা উত্তর ইসলাম পুরে বাজারে পাশে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চৌডালা ইউনিয়ন পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত )চেয়ারম্যান আব্দুল জলিল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব রবিউল ইসলাম ভবিষ্যৎ, বিশেষ অতিথি হাফেজ আব্দুস সামাদ, হাফেজ মোস্তফা কামাল, হাফেজ এরশাদ ইসলাম, বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক আনারুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক হেলাল উদ্দিন, বক্তারা বলেন আমরা এমন একজন চেয়ারম্যান নির্বাচিত করবো যে জনগণের কাজ করবে। এ সভায় চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নূরে আলম সিদ্দিকী খলিল তার পরিকল্পনা, উন্নয়ন ভাবনা এবং ইউনিয়নের সার্বিক অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন। সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে এবং আপনাদের দোয়া ও সমর্থন পেলে আমি বিজয়ী হবো।আর আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হবে। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা ইউনিয়নের রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি উন্নয়নসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।চেয়ারম্যান প্রার্থী এসব সমস্যা সমাধানে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভা শেষে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাসুম বিল্লাহ, এবং সবার সুস্বাস্থ্য কামনা করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা