বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনামঃ
কালীগঞ্জে ট্রলি আনলোডের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃ,ত্যু; আহত ১ ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু, আহত ১ মহা ধুমধামে পালিত হলো শহীদ জিয়া স্মৃতি সংসদ-এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী রাজশাহীতে নারী উদ্যোক্তাকে মারধর, শ্লীলতাহানি: থানায় মামলা না নেওয়ার অভিযোগ বাংলাদেশ রেলওয়ে টি এল আর শ্রমিকদের নানাবিধ প্রতিকূলতা নিরসন ও চাকরি স্থায়ী করার দাবিতে আলোচনা সভা এবং ষোলশহর শাখার নতুন কমিটি ঘোষণা।। মিরপুর মডেল থানায় নতুন ওসি হাফিজুর রহমান পিপিএম-এর যোগদান, অপরাধ দমনে আশাবাদী এলাকাবাসী জমি ও চাকরির প্রলোভনে প্রতারণার অভিযোগ লিয়াকত আলীর বিরুদ্ধে অবৈধ পোল্ট্রি খামার, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন — অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন মামলা দায়েরের ১২ ঘন্টার মধ্যে চোরাই পিকআপ গাড়ি উদ্ধার ও চোর চক্রের ০১ সদস্য গ্রেফতার। ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির পশুর হাট পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক

অবৈধ পোল্ট্রি খামার, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন — অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

অতুল সরকার, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী সদর উপজেলার কৈডাঙ্গা গ্রামে বসতবাড়ির পাশে গড়ে ওঠা একটি অবৈধ পোল্ট্রি খামার অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। প্রায় ৪ হাজার মুরগির এই খামারের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা, পাশাপাশি তৈরি হয়েছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি। মঙ্গলবার দুপুরে কৈডাঙ্গা গ্রামের বাসিন্দা সুরুজ মিয়ার বাড়ির উঠানে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, প্রতিবেশী সোহেল মন্ডল কোনো প্রকার পরিবেশগত ছাড়পত্র ছাড়াই প্রায় ৪ হাজার মুরগির “মন্ডল পোল্ট্রি ফার্ম” গড়ে তুলেছেন। বক্তব্যে বলা হয়, খামারটিতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় মুরগির বর্জ্য পাইপের মাধ্যমে সরাসরি পাশের সরকারি খালে ফেলা হচ্ছে। ফলে খালের পানি দূষিত হচ্ছে এবং এলাকায় মশা-মাছির উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে। এতে স্থানীয় শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এলাকাবাসীর দাবি, খামারটি বন্ধের জন্য ইতোমধ্যে তিনবার পরিবেশ অধিদপ্তরে লিখিত আবেদন করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে জেলা পরিবেশ অধিদপ্তর দুই দফা খামারটি বন্ধের নোটিশ দিলেও মালিকপক্ষ তা অমান্য করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এমনকি সাত কার্যদিবসের মধ্যে কার্যক্রম বন্ধের নির্দেশও উপেক্ষা করা হয়েছে। এ বিষয়ে রাজবাড়ী জেলা পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। বারবার নোটিশ দেওয়ার পরও ব্যবস্থা না নেওয়ায় খামারটির বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে। সংবাদ সম্মেলন থেকে জনস্বাস্থ্য রক্ষায় দ্রুত অবৈধ পোল্ট্রি খামারটি অপসারণ করে বসবাসের উপযোগী পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা