সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনামঃ
বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা চাই,মোহাম্মদ ,নুরুল ইসলাম নয়ন এমপি, ভোলা -৪ ঝিনাইদহে হোটেল ‘আল রিজিক’ এর শুভ উদ্বোধন পর্নোগ্রাফি আইনের মামলায় কর্ণফুলীতে নাঈম উদ্দিন নামের এক ব্যক্তি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জে সড়ক নির্মাণ কাজের অনিয়মের, নিউজ প্রকাশের পরে পরিদর্শনে এমপি ডাঃ মিজানুর রহমান। সাতক্ষীরার প্রবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত সুন্দরবনে বন বিভাগের অভিযানে ১৫০ কেজি চিংড়ি মাছসহ নৌকা আটক শম্ভুপুর ইউনিয়নের শিবপুর ১ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের অবহেলায় চরম দুর্ভোগ: দ্রুত রাস্তা সংস্কারের দাবি এলাকাবাসীর সমাজসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন সাংবাদিক নার্গিস

হাটহাজারীতে মোবাইল চুরির অভিযোগে অজ্ঞাতনামা এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

আনোয়ার, ক্রাইম রিপোর্টার -চট্টগ্রাম প্রতিনিধি:

রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক যুবকের লাশ উদ্ধার করে মডেল থানা পুলিশ।

এর আগে সকালে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এর চিকিৎসক ডা. আফরোজা খানম।

পুলিশ সূত্র জানা গেছে, ওই ইউনিয়নের খন্দকিয়া গ্রামের ফকিরপাড়া এলাকার জালাল কোম্পানির বাড়ির এক ব্যক্তির মোবাইল চুরির অভিযোগে ওই যুবককে বড়দিঘীর পাড় এলাকা থেকে ধরে নিয়ে গিয়ে স্থানীয় জনতা গণপিটুনি দেয়।
পরে দুপুরের দিকে মুমূর্ষু অবস্থায় তাকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান জানান, উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নে মোবাইল চুরির অভিযোগে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা