বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
৪০ বছরের অবসরপ্রাপ্ত ও কর্মরত আমলা সিন্ডিকেটের বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের অভিযোগ, আইনের আওতায় আনার দাবি সেহলী পারভীনের ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে ছোট ভাইকে হত্যার অভিযোগ, বড় ভাই আটক বাংলাদেশ প্রেস কাউন্সিলের কর্মশালায় বিএসকেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ৭০ সাংবাদিকের অংশগ্রহণ সীমান্ত দিয়ে রঞ্জিত সরকারের আসা-যাওয়া, দায় কি শুধু গোয়াইনঘাট থানার ওসির? সচেতন মহলের প্রশ্ন পুলিশ, ইউএনও, বিজিবি ও স্থানীয় রাজনৈতিক নেতাদের ভূমিকা নিয়ে উঠছে নানা প্রশ্ন ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণশুনানি । কসবায় প্রাইভেটকারে মিলল ১০ কেজি গাঁজা, মাদক কারবারি গ্রেপ্তার। পুলিশ পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি, হাবিবুল্লাহ সরকারকে র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার। গলাচিপায় চাল বোঝাই ট্রলারের ধাক্কায় ভেঙে পড়ল ব্রিজ: চরম দুর্ভোগে এলাকাবাসী টেকনাফে কে-৯ ডগের অভিযানে ৭২ লিটার চোলাই মদ জব্দ, আটক ১ ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের সংবিধান অনুমোদন, সদস্য ফরম বিতরণ শুরু

স্বাধীনতার ৫৪ বছরেও শহীদ মিনার-স্মৃতিসৌধ না হলেও তিন মাসেই তা বাস্তবায়ন করলেন ইউএনও রোকনুজ্জামান

স্টাফ রিপোর্টার্সঃ মোঃ নেছার উদ্দিন

স্বাধীনতার ৫৪ বছরেও বরগুনার আমতলীতে শহীদ মিনার, স্মৃতিসৌধ, মুক্ত মঞ্চের মতো জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মিত হয়নি। তবে দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মধ্যেই এসব স্থাপনা বাস্তবায়ন করে নজির স্থাপন করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রোকনউজ্জামান খান।
দীর্ঘদিন ধরে আমতলীর সাধারণ মানুষ এসব স্থাপনা নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। একাধিক জনপ্রতিনিধি ও প্রশাসনিক দায়িত্বশীল ব্যক্তি থাকলেও তা বাস্তবায়ন হয়নি। তবে ইউএনও রোকনউজ্জামান খান যোগদানের পর পরিচিতি সভায় স্থানীয়দের দাবির প্রেক্ষিতে তাৎক্ষণিক উদ্যোগ নেন। প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত সময়ে এসব প্রকল্পের কাজ শুরু হয়।
পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— শহীদ মিনার, স্মৃতিসৌধ, মুক্ত মঞ্চ, অফিসার্স ক্লাব, উপজেলা পরিষদ মিলনায়তন, শিশু পার্ক সংস্কার ও নতুন রাইড স্থাপন। এর মধ্যে একটি প্রকল্প উদ্বোধন করা হয়েছে এবং আরেকটি আগামী ৩০ সেপ্টেম্বর উদ্বোধন করা হবে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোঃ ইদ্রিস আলী জানান, “উপজেলা নির্বাহী অফিসারের আন্তরিক প্রচেষ্টা ও প্রকৌশল বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এসব প্রকল্প দ্রুত বাস্তবায়ন হচ্ছে। ইতিমধ্যে একটি উদ্বোধন সম্পন্ন হয়েছে, আরও একটি শিগগিরই উদ্বোধন করা হবে।”
ইউএনও মোঃ রোকনউজ্জামান খান বলেন, “আমতলীতে যোগদানের পর পরিচিতি সভায় স্থানীয়রা এ পাঁচটি প্রকল্পের দাবি জানান। আমি বিষয়গুলোর গুরুত্ব অনুধাবন করে দ্রুত সময়ে কাজগুলো সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করি। উপজেলা বাসীর স্বপ্ন পূরণে এ ধরণের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা