সোমবার, ১৮ মে ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের কেন্দ্রীয় সভাপতি খান সেলিম রহমান প্রশিক্ষণের দক্ষতা সবার কাছে ছড়িয়ে দিন: ডিসি জাহিদ টেকনাফে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান: মদ-ইয়াবাসহ আটক ৩ গোদাগাড়ীতে নবাগত ইউএনও ইসরাত জাহানের যোগদান মিরপুরে মনি কানন উচ্চ বিদ্যালয়ের তালাবদ্ধ কক্ষ উদ্ধার, উদ্যোগে এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি তীব্র দাবদাহে পুড়ছে পটুয়াখালী: ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত চতলা বাজারের ড্রেনে ময়লা-আবর্জনার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ ব্যবসায়ী ও সাধারণ মানুষ জামালপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান-২০২৬ এর শুভ উদ্বোধন ‎দুর্গাপুরে এসএসসি পরিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ: আহত ৩ ‎ ‎ গোমস্তাপুরে অ্যাডভোকেট মাইনুল ইসলামের দাফন সম্পন্ন।

সোনারগাঁয়ে ৩১ দফা বাস্তবায়নে ছাত্রদল নেতা শাহজালালের লিফলেট বিতরণ

সোনারগাঁও প্রতিনিধি,মুহা সানাউল্লাহ বেপারী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে সাদিপুর ইউনিয়নের কাজহরদী, বেলপাড়া ও সনমান্দী ইউনিয়নের অলিপুরা বাজার এলাকায় এ কর্মসূচি পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মোহাম্মদ শাহজালাল।

লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা হচ্ছে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র পুনর্গঠনের একটি বাস্তবমুখী রূপরেখা। এই দফাগুলো জনগণের জীবনে পরিবর্তন আনবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

শাহজালাল বলেন, “৩১ দফা বাস্তবায়নই হচ্ছে মুক্ত বাংলাদেশের নতুন দিগন্ত। আমরা ঘরে ঘরে গিয়ে এই বার্তা পৌঁছে দিচ্ছি যাতে মানুষ জানে বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্রযন্ত্র জনগণের কল্যাণে কাজ করবে।”

স্থানীয় এলাকাবাসী লিফলেট গ্রহণ করে বলেন, তরুণ নেতৃত্বের এমন কর্মসূচি গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন আশার সঞ্চার করেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা