সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
হরিণাকুণ্ডুতে স,ন্ত্রাসী হা,মলায় জামায়াত নেতা গু,রুতর আহত, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দুদকের অভিযান, দায়িত্বে নেই অর্ধেক চিকিৎসক। ১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান।

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

মুহাঃ সানাউল্লাহ বেপারী সোনারগাঁ (নারায়ণগঞ্জ) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবেশে এক অটো-মিশুক চালককে কৌশলে গাড়ি থেকে নামিয়ে দিয়ে ১ লক্ষ ৭ হাজার টাকা মূল্যের গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দিঘীরপাড় ছোট ব্রিজের পাশে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ভুক্তভোগী চালক বিষা বর্মন (৫১) উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া গ্রামের কালাচান বর্মনের ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে মিশুক চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। অভিযোগে যা উল্লেখ করেন, আজ মঙ্গলবার সকালে মোগরাপাড়া চৌরাস্তা থেকে অজ্ঞাত এক ব্যক্তি দিঘীরপাড় যাওয়ার কথা বলে বিষা বর্মনের মিশুক গাড়িটি ভাড়া করেন। গাড়িটি রয়েল রিসোর্ট সংলগ্ন দিঘীরপাড় ছোট ব্রিজের পাশে পৌঁছালে ওই যাত্রী ভাড়া পরিশোধ করে পুনরায় চৌরাস্তা ফেরার কথা বলে গাড়িটি থামিয়ে রাখেন। কিছুক্ষণ পর অপর এক ব্যক্তি সেখানে উপস্থিত হলে যাত্রীবেশী ওই ব্যক্তি চালককে বলেন সামনে থেকে ফাইলটা নিয়ে আসেন, আমি গাড়িতে বসছি। চালক সরল বিশ্বাসে ফাইল আনতে গেলে মাত্র ২ মিনিটের ব্যবধানে ছিনতাইকারীরা গাড়ি ও চালকের বাটন মোবাইল ফোনটি নিয়ে চম্পট দেয়। স্থানীয় প্রত্যক্ষদর্শী সেলিম জানান, আমরা দেখলাম লোকটা রিক্সা থেকে নেমে আরেকজনের সাথে কথা বলছে। চালক যখন একটু সামনে এগিয়ে গেল, অমনি লোকটা রিক্সার সিটে বসে টান দিয়ে চলে গেল। আমরা ভেবেছিলাম চালকের পরিচিত কেউ, কিন্তু পরে বুঝলাম এটি পরিকল্পিত ছিনতাই। ভুক্তভোগীর বিষা বর্মন: সর্বস্ব হারিয়ে দিশেহারা বিষা বর্মন বলেন, আমারে ফাইল আনতে পাঠাইয়া ওরা গাড়ি নিয়া পালাইছে। ১ লাখ ৭ হাজার টাকার গাড়িটা নিয়া আমারে পথে বসাইয়া দিছে। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ জানান, ভুক্তভোগী চালক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। ছিনতাইকারীদের শনাক্ত করতে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে। আশা করছি দ্রুতই আসামিদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া গাড়িটি উদ্ধার করা সম্ভব হবে


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা