সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

সেনা প্রধানের পটুয়াখালী সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি

 

খন্দকার জলিল
জেলা ব্যুরো প্রধান, পটুয়াখালী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে পটুয়াখালী সফর করছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আগামীকাল বুধবার (২৮ জানুয়ারি) সকালে তিনি পটুয়াখালীতে পৌঁছাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সফরকালে তিনি জেলার গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।
সেনা প্রধানের সফরকে ঘিরে জেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসন সূত্র জানায়, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সেনাবাহিনীসহ সকল আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করবে। সেনা প্রধানের এই সফর নির্বাচন-পূর্ব আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা