বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকার বিভিন্ন এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত টঙ্গীতে সাংবাদিক মহিউদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন ও এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ: বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সরাইল থানার ওসি মনজুরুল কাদির ভূঁইয়াকে ঘিরে বিতর্ক, ‘ক্ষমতার উৎস কোথায়’—জনমনে প্রশ্ন। সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ আটক-১ জননিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ অবদান: গুণীজন সম্মাননা স্মারক পেলেন ওসি মোঃ হাফিজুর রহমান পিপিএম সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি! রায়পুরে মেঘনায় থামছে না মা ইলিশ শিকার

সিলেট অনলাইন মিডিয়ার ৭ম বর্ষপূর্তি উদযাপন, কেক কাটা,আলোচনা সভা ও নতুন কমিটি ঘোষণা।

ফয়ছল কাদির, বিভাগীয় ব্যুরো :

সিলেট অনলাইন মিডিয়ার ৭ম বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কেক কাটা, আলোচনা সভা এবং নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার কেন্দ্রীয় মুসলিম সাহিত্যিক সংসদ (কেমুসাস) মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।

পরে সিলেট অনলাইন মিডিয়ার প্রতিষ্ঠার সাত বছর পূর্তি উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা অনলাইন সাংবাদিকতার গুরুত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রয়োজনীয়তা এবং গণমাধ্যমের বর্তমান চ্যালেঞ্জ নিয়ে বক্তব্য রাখেন।
আলোচনা শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে ৭ম বর্ষপূর্তির কেক কাটা হয়। এ সময় উপস্থিত সবাই সিলেট অনলাইন মিডিয়ার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সিলেট অনলাইন মিডিয়াকে আরও শক্তিশালী ও বস্তুনিষ্ঠ সংবাদ মাধ্যম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও গণমাধ্যমের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমদাদ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক, মহানগর বিএনপি,সিলেট।

বিশেষ অতিথি আব্দুর রহমান রিপন সিলেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, শাহেদ মোশারফ (কটাই মিয়া) মানবিক পুলিশ এস আই আজিজ শিমুল, বেলাল আহমদ মুরাদ, সাংবাদিক ফয়ছল কাদির জাতীয় দৈনিক মাতৃ জগত পত্রিকা সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ ।

নতুন কমিটিতে রয়েছেন যারা সভাপতি – রেজাউল হক তুহিন, সিনিয়র সহ সভাপতি – মকসুদ আহমেদ,
সহ সভাপতি – তৌফিকুর রহমান হাবীব, নির্বাহী সভাপতি – রুহুল আমীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক – রবিউল ইসলাম ফজর, সাংগঠনিক সম্পাদক – আবদুল কাদির রাজু আরো অন্যান্য সদস্যবৃন্দ তালিকা রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা