সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিপি নেতা তারেখ রেজা সংবাদ সম্মেলনের আগেই গ্রেফতার হলেন ঝিনাইদহ থেকে। সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আওয়ামী লীগের মিছিল থেকে নেতা কর্মী আটক করতে ব্যর্থ পুলিশ, টার্গেট মেলাতে পথচারী ধরে সন্ত্রাস বিরোধী আইনে মামলা। কোটচাঁদপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  সাতক্ষীরায় দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রামুতে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবাসহ আটক ৩ মহেশখালীতে মোবাইল কোর্ট: ৩ ফার্মেসিকে ৮৫ হাজার টাকা জরিমানা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আজহারুল ইসলাম সাদী উপকূলকে বাঁচাতে জাতীয় বাজেটে সুনির্দিষ্ট বরাদ্দের দাবি কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এমপি মাওলানা আবু তালিব ঝিনাইদহ-৪ আসনকে আধুনিক মডেল এলাকায় রূপান্তরের প্রত্যয়

সিরাজগঞ্জে পশুর হাটে নিরাপত্তা নিশ্চিতে র‍্যাব ও পুলিশের কঠোর নজরদারি

মোঃ সুমন সরকার, স্টাফ রিপোর্টার:

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে ঘিরে সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চান্দাইকোনা পশুর হাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাব-১২ ও জেলা পুলিশ। হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বাড়ানো হয়েছে টহল, নজরদারি ও বিশেষ তদারকি কার্যক্রম !

শনিবার (২৩ মে) বিকেল চারটার দিকে চান্দাইকোনা পশুর হাট পরিদর্শনে যান র‍্যাব -১২ সদর কোম্পানি, সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ। পরিদর্শনকালে তিনি হাটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

র‍্যাব সূত্রে জানা গেছে, ঈদুল আজহাকে কেন্দ্র করে সিরাজগঞ্জসহ র‌্যাব-১২–এর আওতাধীন বিভিন্ন জেলার পশুর হাটে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে র‌্যাব-১২, সিরাজগঞ্জে একটি নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) চালু করা হয়েছে।

হাট এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, চাঁদাবাজি কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য ইউনিফর্ম ও সাদা পোশাকে র‌্যাব সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে ড্রোন ক্যামেরার মাধ্যমে হাটের চারপাশে নজরদারি করা হচ্ছে।

এছাড়া জাল টাকা শনাক্ত ও প্রতিরোধে বিশেষ টিম কাজ করছে বলে জানিয়েছে র‌্যাব। একই সঙ্গে এক হাটের পশু জোরপূর্বক অন্য হাটে নেওয়া কিংবা খামারি ও ব্যবসায়ীদের হয়রানির মতো অভিযোগ ঠেকাতেও কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

র‌্যাব-১২–এর পাশাপাশি সিরাজগঞ্জ জেলা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে হাট এলাকায় দায়িত্ব পালন করছে রায়গঞ্জ থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, “ঈদকে সামনে রেখে চান্দাইকোনা পশুর হাটে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ক্রেতা-বিক্রেতারা যাতে নির্বিঘ্নে কেনাবেচা করতে পারেন, সে লক্ষ্যে পুলিশ সদস্যরা মাঠে কাজ করছেন।”

উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী পশুর হাট হিসেবে পরিচিত চান্দাইকোনা পশুর হাটে প্রতি সপ্তাহের শনিবার ও মঙ্গলবার দেশের বিভিন্ন জেলা থেকে খামারি ও ব্যবসায়ীরা গবাদিপশু নিয়ে আসেন। ঈদ ঘনিয়ে আসায় হাটে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিও বাড়তে শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা