শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
মহেশপুর জামায়াতের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত । অনুষ্ঠিত হয়েছে মহেশপুর জামায়াতের যুব দায়িত্বশীল শিক্ষা সমাবেশ। অনুষ্ঠিত হয়েছে মহেশপুর জামায়াতের যুব দায়িত্বশীল শিক্ষা সমাবেশ। গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের স্মরণে ভালুকায় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মহেশপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন। মনপুরায় ২৬ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক, ভিডিও বক্তব্যে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের প্রতিনিধি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ভূমিহীন ও গৃহহীন মানুষের স্থায়ী ঠিকানা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের বিক্ষোভ, শেখ হাসিনাসহ নেতাদের বিরুদ্ধে রায় প্রত্যাহারের দাবি।

সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের স্মরণে ভালুকায় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, ভালুকা (ময়মনসিংহ): যথাযথ মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহের ভালুকায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর, ২০২৬) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফিরোজ হোসেনের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, এড. ওসমান গনি মল্লিক মাখন, শাখাওয়াত হোসেন পাঠান, সদস্য রহিম ফকির, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডল, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। আলোচনা সভায় বক্তারা ৭ই নভেম্বরের ঐতিহাসিক পটভূমি এবং বাংলাদেশের রাজনীতিতে এর সুদূরপ্রসারী প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন মহান স্বাধীনতার ঘোষক ও ঐতিহাসিক সিপাহী-জনতার বিপ্লবের নায়ক মেজর জেনারেল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে। বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর তৎকালীন রাজনৈতিক পটপরিবর্তন এবং ৩ নভেম্বর জেলহত্যার পর দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাংবিধানিক ধারাবাহিকতা এক গভীর সংকটের মুখে পড়েছিল। সেই সংকটাপন্ন মুহূর্তে ৭ নভেম্বর দেশের সিপাহী ও জনতা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসে এবং বন্দিদশা থেকে তৎকালীন সেনা উপপ্রধান মেজর জিয়াউর রহমানকে মুক্ত করে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। সিপাহী-জনতার এই ঐতিহাসিক অভ্যুত্থান ও বিপ্লবের মাধ্যমেই রক্ষা পায় সদ্য স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব। বক্তারা আরও বলেন, মেজর জেনারেল জিয়াউর রহমান পরবর্তীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন, উৎপাদনের রাজনীতি শুরু করেন এবং দেশের অর্থনীতিকে সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। ৭ই নভেম্বরের চেতনাই দেশের যেকোনো জাতীয় সংকট মোকাবিলায় আজও আমাদের প্রধান অনুপ্রেরণা ও শক্তির উৎস। অনুষ্ঠানে নতুন প্রজন্মের সামনে সঠিক ইতিহাস তুলে ধরে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিশিষ্ট নাগরিক, শিক্ষক ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা