রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বর্ষসেরা রিপোর্টার’ সম্মাননায় ভূষিত আহসান হাবিব মিলন শিবগঞ্জে প্রশাসককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধ পুকুর খনন করছেন ইউপি সদস্য। আব্দুল আজিজ সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনে দুলাভাই বাহিনীর সঙ্গে কোষ্টগার্ডের বন্দুক যুদ্ধে নিহত-১ আটক-২ সরাইলে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় সংরক্ষিত মহিলা ইউপি সদস্য গ্রেপ্তার গোদাগাড়ীতে ঠিকাদারের লাইসেন্সে চেয়ারম্যান-মেম্বারদের কাজ পরিচালনার অভিযোগ, অনিয়মে বন্ধ ড্রেন নির্মাণকাজ আটঘরিয়ার কয়ড়াবাড়ি রত্নাই নদীতে ডুবে শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু গলাচিপায় ৩ দিনব্যাপী ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’ এর উদ্বোধন টেকনাফ শীলখালীতে ৪৬ হাজার ইয়াবাসহ আটক ১ চন্দ্রগঞ্জে যুব জামায়াতের মাদকবিরোধী মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

সায়েদাবাদ বাস টার্মিনালে বিআরটিএ’র ভিজিল্যান্স কার্যক্রম জোরদার, অতিরিক্ত ভাড়া আদায় রোধে তৎপরতা

ঢাকা মেট্রো-২ সার্কেলের তত্ত্বাবধানে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে যাত্রীদের নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে এবং অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে বিআরটিএ একটি বিশেষ ভিজিল্যান্স টিম গঠন করেছে।
ভিজিল্যান্স টিমের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মেট্রো-২ সার্কেলের উপ-পরিচালক জনাব সৈয়দ আইনুল হুদা চৌধুরী। এছাড়া মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্ব পালন করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আনিসুজ্জামান।
টিমের সদস্যরা সায়েদাবাদ বাস টার্মিনালের বিভিন্ন পরিবহন কাউন্টার পরিদর্শন করে মালিক ও কর্মচারীদের অতিরিক্ত ভাড়া আদায় না করার বিষয়ে সতর্ক করছেন। যাত্রীদের সুবিধার্থে টার্মিনালের বিভিন্ন স্থানে ভাড়া চার্ট টানানো হয়েছে এবং ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন করা হচ্ছে।
এছাড়াও প্রতিদিন মাইকিংয়ের মাধ্যমে যাত্রীদের সচেতন করা হচ্ছে এবং বাস মালিক ও পরিবহন সংশ্লিষ্টদের সরকারি নির্ধারিত ভাড়া অনুসরণের নির্দেশনা দেওয়া হচ্ছে।
বিআরটিএ সূত্রে জানা গেছে, গত ২১ মে ২০২৬ তারিখ থেকে এ কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে এবং ঈদযাত্রাকে কেন্দ্র করে যাত্রীদের হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় রোধে এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা