শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
‎দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার, ছুরি ও চাপাতি উদ্ধার ‎ তিন সন্তান ফেলে নগদ টাকা ও স্বর্ণ নিয়ে প্রেমিকের হাত ধরে উধাও ব্যবসায়ীর স্ত্রী, ঝিনাইদহে তোলপাড় ঝিনাইদহ জেলা পুলিশের হাতে আটক হলো কু,খ্যাত মাদক ব্যবসায়ী জীবন ও তার এক সহযোগী ইয়াবা ও কোরেক্সসহ , ঝিনাইদহের বিদায়ী পুলিশ সুপারের প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানালেন সাংবাদিক শারমিন আরা এমপি নয়ন কেন্দ্রীয় যুবদলের সম্পাদক মনপুরায় যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। গলাচিপায় বজ্রপাতে কৃষকের প্রাণহানি: কালবৈশাখী ঝড়ে শোকের ছায়া ঝিনাইদহের নারকেল বাড়িয়াই পুকুরে ডুবে শিশুর মৃ,ত্যু, বাঁচানোর আশায় মাথায় তুলে ঝাঁকানো হয় তাকে, সিরাজগঞ্জে সাপের ছোবলে প্রাণ হারালেন ৩ বছরের নূর মোহাম্মদ ঝিনাইদহ সদরে ৭৫ বছর বয়সী বৃ’দ্ধা’র ঝু’ল’ন্ত ম’র’দেহ উ’দ্ধা’র মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের

সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় সিংগা  রেলস্টেশন সংলগ্ন হাড়িবাড়িয়া সড়ক, চরম দুর্ভোগে হাজারো মানুষ

ইব্রাহিম খলিল,পাবনা জেলা  প্রতিনিধি :

পাবনার আটঘরিয়া উপজেলার সিংগা  রেলস্টেশনের পাশে হাড়িবাড়িয়া সড়কের বেহাল দশা দীর্ঘদিনের হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে জনদুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে। সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে যায়, সৃষ্টি হয় বড় বড় গর্ত ও কাদার স্তূপ। ফলে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন এই সড়ক ব্যবহারকারী হাজারো মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিংয়া রেলস্টেশন সংলগ্ন হাড়িবাড়িয়া সড়কটি এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। এই সড়ক দিয়েই প্রতিদিন অসংখ্য মানুষ পাবনা সদর হাসপাতালে চিকিৎসা নিতে যাতায়াত করেন। এছাড়াও স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিয়মিত এই সড়ক ব্যবহার করেন।

বিশেষ করে অসুস্থ রোগী ও বৃদ্ধদের জন্য এই রাস্তা যেন এক দুর্বিষহ যন্ত্রণার নাম। বর্ষাকালে কিংবা সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে যাওয়ায় রোগীবাহী যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। এতে রোগীদের ভোগান্তি চরমে পৌঁছায়।

এদিকে স্থানীয় শিল্প প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস-এর বিভিন্ন শিফটে কর্মরত শ্রমিক ও কর্মকর্তারাও প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করেন। বেহাল সড়কের কারণে তাদেরও সময় নষ্ট ও দুর্ভোগ পোহাতে হচ্ছে নিয়মিত।

এছাড়াও সিংয়া-হাড়িবাড়িয়া, ঝবঝবিয়া-মাহমুদপুর ও পুস্তিগাছা সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কগুলোর সংস্কার না হওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে প্রতিনিয়ত। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে থাকায় পথচারী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দ্রুত সংস্কারের উদ্যোগ না নেওয়ায় দিন দিন সড়কগুলোর অবস্থা আরও নাজুক হয়ে পড়ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বহুবার সংশ্লিষ্ট দপ্তরে সড়ক সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। দ্রুত সড়কটি সংস্কার না করলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা