বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মান্দায় গভীর রাতে তেল চুরির সিন্ডিকেটে ৬২০০ লিটার ডিজেলসহ লরি জব্দ ও আটক ২ প্রবাসীদের কষ্ট লাঘবে অনলাইন গণশুনানি একটি মাইলফলক: ডিসি জাহিদ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত পরিবেশ ধ্বংসের মহোৎসব: তারাগঞ্জে সেই অবৈধ ‘ফুয়েল টেক’ বন্ধ ও জরিমানা চুয়াডাঙ্গা মুমতাহেনা অহনা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার সাতক্ষীরায় অপরিপক্ক ৯ হাজার কেজি আম জব্দের পর ধ্বংস গলাচিপার তিন ইউনিয়নে স্বপদে ফিরলেন নির্বাচিত চেয়ারম্যানরা কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ সাতক্ষীরায় জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬ উদ্বোধন শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির (আংশিক) ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সাভারে এনএসআই’র তথ্যে ভোক্তা অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

শেখ রিবণ রায়হান

স্টাফ রিপোর্টার

ঢাকা জেলার সাভার থানাধীন বনগাঁও ইউনিয়নের গান্ধারিয়া লেকসিটি আবাসিক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ঢাকা আশুলিয়া ইউনিটের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিভিন্ন অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ২টা থেকে বিকাল ৩টা ৫০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসানুজ্জামান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গান্ধারিয়া লেকসিটি এলাকার একটি সেমাই কারখানায় বিএসটিআই’র অনুমোদন ছাড়াই অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করা হচ্ছিল। কারখানায় ক্ষতিকর রং ও নিম্নমানের তেল ব্যবহারের পাশাপাশি প্যাকেটে ভুয়া ঠিকানা ব্যবহার করার প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ প্রায় ২০০ কেজি সেমাই জব্দ করে ধ্বংস করা হয়।
একই সময়ে এলাকার ‘মোহাম্মদিয়া বেকারি’ তেও অভিযান চালানো হয়। সেখানে খাবারে নিষিদ্ধ কেমিক্যাল (হাইড্রোজ) ও মেয়াদোত্তীর্ণ রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এছাড়া পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসানুজ্জামান জানান, পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা যাতে সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সেজন্য এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা