বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
৪০ বছরের অবসরপ্রাপ্ত ও কর্মরত আমলা সিন্ডিকেটের বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের অভিযোগ, আইনের আওতায় আনার দাবি সেহলী পারভীনের ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে ছোট ভাইকে হত্যার অভিযোগ, বড় ভাই আটক বাংলাদেশ প্রেস কাউন্সিলের কর্মশালায় বিএসকেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ৭০ সাংবাদিকের অংশগ্রহণ সীমান্ত দিয়ে রঞ্জিত সরকারের আসা-যাওয়া, দায় কি শুধু গোয়াইনঘাট থানার ওসির? সচেতন মহলের প্রশ্ন পুলিশ, ইউএনও, বিজিবি ও স্থানীয় রাজনৈতিক নেতাদের ভূমিকা নিয়ে উঠছে নানা প্রশ্ন ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণশুনানি । কসবায় প্রাইভেটকারে মিলল ১০ কেজি গাঁজা, মাদক কারবারি গ্রেপ্তার। পুলিশ পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি, হাবিবুল্লাহ সরকারকে র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার। গলাচিপায় চাল বোঝাই ট্রলারের ধাক্কায় ভেঙে পড়ল ব্রিজ: চরম দুর্ভোগে এলাকাবাসী টেকনাফে কে-৯ ডগের অভিযানে ৭২ লিটার চোলাই মদ জব্দ, আটক ১ ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের সংবিধান অনুমোদন, সদস্য ফরম বিতরণ শুরু

সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শিশু কল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ৩টায় উপজেলা ডিজিটাল কর্ণারে
সদর উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি অর্ণব দত্তের সভাপতিত্বে সভায় সদস্য-সচিব হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং বোর্ডের সদস্য সচিব মোঃ শরীফুল ইসলাম।
সভায় বক্তারা শিশু আইন ২০১৩-এর আলোকে সুবিধাবঞ্চিত শিশু এবং আইনের সংস্পর্শে আসা শিশুদের সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে ঝরে পড়া শিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মূল স্রোতে ফিরিয়ে আনতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে ১ জন সুবিধাবঞ্চিত ও ২ জন পথশিশুর সম্পূর্ণ সরকারি খরচে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ।
সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিল, সদস্য সাকিবুর রহমান বাবলা, ওসিসি প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক ও শিশু কর্মকর্তা মোঃ বশিয়ার রহমান।
সভায় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ড. দিলারা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, সদর থানার নারী ও শিশু হেল্প ডেস্ক কর্মকর্তা মমতাজ খাতুন এবং কমিটির অন্যান্য মনোনীত সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা