রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় মিরপুরের ইব্রাহিমপুরে রাজউকের অনুমোদন ছাড়াই চারতলা ভবন নির্মাণের অভিযোগ নেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, সেপটিক ট্যাংক ও অনুমোদিত নকশা—নির্মাণকাজ ঘিরে স্থানীয়দের আতঙ্ক মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক

সাতক্ষীরার সকল থানায় অনলাইন জিডি সেবা চালু: নাগরিক সেবায় নতুন দিগন্ত উন্মোচন করলেন পুলিশ সুপার মনিরুল ইসলাম

মোঃ আজগার আলী, স্টাফ রিপোর্টার সাতক্ষীরা:

জনগণের দোরগোড়ায় আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা পৌঁছে দিতে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ পুলিশ। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা জেলার সকল থানায় একযোগে অনলাইন জিডি (জেনারেল ডায়েরি) সেবা চালু করা হয়েছে।
২১ জুলাই ২০২৫ খ্রিঃ, রাত ১২টা ১ মিনিটে সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে তিনি বলেন, “পুলিশি সেবার ডিজিটালাইজেশন বর্তমান সময়ের চাহিদা। স্মার্ট বাংলাদেশ গড়তে প্রযুক্তি ব্যবহার করে সাধারণ মানুষের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। অনলাইন জিডি সেবা এই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ।”

বাংলাদেশ পুলিশ ইতোমধ্যে ‘অনলাইন জিডি’ সেবাটি চালু করেছে, যার মাধ্যমে দেশের যেকোনো প্রান্তের নাগরিক এখন থানায় না গিয়ে ঘরে বসেই সাধারণ ডায়েরি করতে পারছেন। বিশেষ করে হারানো মোবাইল, পরিচয়পত্র, দলিল, কাগজপত্র কিংবা ঝুঁকিপূর্ণ পরিস্থিতি ইত্যাদি সংক্রান্ত সাধারণ অভিযোগ বা তথ্য সংরক্ষণের জন্য এখন আর থানায় গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না।

এই সেবা গ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ খুবই সহজ। গুগল প্লে স্টোর থেকে ‘Online GD’ নামের অ্যাপ ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করলেই ব্যবহারকারী নিজস্ব মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে সাধারণ ডায়েরি করতে পারবেন। পরবর্তীতে বারবার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই।

এছাড়া অনলাইন জিডির মাধ্যমে প্রবাসী বাংলাদেশি নাগরিকরাও দেশের থানায় সাধারণ ডায়েরি করতে পারছেন, যা সেবার পরিধিকে আন্তর্জাতিক পর্যায়ে প্রসারিত করেছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, সাতক্ষীরার প্রতিটি থানা ইতোমধ্যে অনলাইন জিডি গ্রহণ ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণে প্রস্তুত রয়েছে। সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিয়মিতভাবে অনলাইন জিডির তথ্য পর্যালোচনা করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

অনলাইন জিডি কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে প্রচারণা কার্যক্রমও পরিচালিত হচ্ছে।

এই কার্যক্রমের ফলে জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ার পাশাপাশি পুলিশের ওপর জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্মার্ট বাংলাদেশ গড়ার পথে প্রযুক্তি নির্ভর পুলিশি সেবা পৌঁছে দেওয়ার এ পদক্ষেপ সাতক্ষীরায় একটি নতুন দিগন্তের সূচনা করল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা