মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
মান্দায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা এম এ মজিদ নওগাঁঃ নওগাঁর মান্দা উপজেলায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। সভায় দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির গৌরবের দিন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা। টেকনাফ সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে বিজিবির নজরদারি জোরদার ঘোড়াঘাটে কেজি স্কুলের পরিচালক ও কারখানার মালিককে ৪০ হাজার টাকা এক মাসের বিনাশ্রম কারাদন্ড। ইসলামী আন্দোলন বাংলাদেশ: ২০২৬–২৭ সেশনের কমিটি গঠনে পরামর্শ ও বাস্তবতা শিবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উদযাপন । নলডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ‎দুর্গাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপিত জকিগঞ্জে আলোর পথে সমাজ কল্যাণ সংস্থার ইফতার ও দোয়া মাহফিল সুবিদপুর কল্যাণ সমিতি – চট্টগ্রাম শাখার উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠান সম্পন্ন শরীয়তপুরের জাজিরায় ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক শরীয়তপুর প্রতিনিধি: গাইবান্ধা জেলানাগরিক প্লাটফম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত লালমোহনে অনৈতিক কাজ করতে গিয়ে হোসেন চৌকিদার কট। জেলা সমবায় কর্মকর্তা দুর্নীতির দায়ে বদলি – চেয়ার ছাড়তে নারাজ বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎ এমপিওভুক্তির দাবিতে ঝিনাইদহে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পরিবহন সংশ্লিষ্টদের সাথে জিএমপির মতবিনিময় সভা। মাটি কাটার অপরাধে মহেশচাঁদা গ্রামের বাসিন্দাকে ৫০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ১ লক্ষ্য টাকা মূল্যের ভারতীয় মালামাল আটক লালমোহনে জ্বালানি তেল ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা। অবশেষে বরিশাল থেকে আটক হানি ট্র্যাপ চক্রের দুই নারী সদস্য

সাতক্ষীরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১২ টায় সাতক্ষীরা শহরের কাটিয়া আমতলা মোড়স্থ সরকারি বালক বিদ্যালয়ের মাঠে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার আমীর উপধ্যাক্ষ শহিদুল ইসলাম মুকুল এর সভাপতিত্বে বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।

বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দল সমর্থিত সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২(সাতক্ষীরা সদর- দেবহাটা) আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩(আশাশুনি- কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস রবিউল বাসার, সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য প্রার্থী গাজী নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমান বলেন, আমাদের বিজয় হলে সর্বপ্রথম চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে। এ দেশের ১৮ কোটি মানুষ মুক্ত হলে তবেই আমরা প্রকৃত অর্থে মুক্ত হব। তাই ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে বাংলাদেশ জয়ী হবে, আর ‘না’ ভোট জয়ী হলে বাংলাদেশ পরাজিত হবে।

সাতক্ষীরার গৌরব সম্পর্কে তিনি বলেন, সাতক্ষীরা জেলায় বহু রত্ন রয়েছে, তাঁদের মধ্যে অন্যতম ক্রিকেটার মোস্তাফিজুর রহমান, যিনি দেশের উজ্জ্বল নক্ষত্র।

অতীতে সাতক্ষীরার মতো কোনো জেলার মানুষ এত বেশি রক্ত দেয়নি। এই অঞ্চলে ৪৮ জন মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছিল। মানুষ হত্যা করেও তারা থেমে থাকেনি; বরং জুলুম, নির্যাতন ও গুম, কোনো কিছুই বাদ দেওয়া হয়নি। এমনকি বহু নেতাকর্মীর বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অথচ সে সময় সাতক্ষীরার উন্নয়নে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

ডা. শফিকুর রহমান তার বক্তব্যে আরো বলেন, আল্লাহ যদি সুযোগ দেন, তাহলে সাতক্ষীরাকে একটি উন্নয়নের জেলায় পরিণত করা হবে। এই জেলায় কাজী শামসুর রহমান, (সাবেক এমপি) মাওলানা আব্দুল খালেক,(সাবেক এমপি)ও রিয়াসাত আলী, (সাবেক এমপি)’র মতো মানুষ ঘুমিয়ে আছেন, যাঁরা দেশপ্রেম ও মানবতার অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন।

তিনি বলেন, আমরা কোনো গোলামির কাছে মাথা নত করব না; আমরা স্বাধীন হব। পাশাপাশি প্রতিবেশী দেশের সঙ্গে প্রতিবেশীর মতোই আচরণ করা হবে। আমরা তাদের সঙ্গে ন্যায্য ও সম্মানজনক সম্পর্ক চাইব। কিন্তু কেউ ভিন্ন কিছু ভাবলে আমরাও বসে থাকব না।

জনসভা সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


মান্দায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা এম এ মজিদ নওগাঁঃ নওগাঁর মান্দা উপজেলায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। সভায় দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির গৌরবের দিন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

ফেসবুকে আমরা

মান্দায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা এম এ মজিদ নওগাঁঃ নওগাঁর মান্দা উপজেলায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। সভায় দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির গৌরবের দিন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।