আজহারুল ইসলাম সাদী:
সাতক্ষীরা সদরের বাইপাস সড়কের বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানী তেলের দাম বাড়ানো কিংবা মজুদ রেখে দাম বৃদ্ধি না করা এবং সরকার নির্ধারিত হারে তেল বিক্রি হচ্ছে কিনা সেই বিষয়ে মঙ্গলবার (১০ মার্চ) বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিউল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এছাড়াও রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার মনিটরিং এর উদ্দেশ্যে সাতক্ষীরা সদরের বিভিন্ন কাপড়ের দোকান, প্রসাধনী দোকানে মূল্য তালিকা সংরক্ষণ না করা, মেয়াদ উত্তীর্ণ পন্য রাখা এবং ক্রয় ভাউচার সংরক্ষণ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনাকালীন ক্রেতা এবং বিক্রেতাসহ জনসাধারণ সবাইকে সচেতন করা হয় এবং জেলা প্রশাসন থেকে এমন অভিযান চলমান থাকবে বলে জানানো হয়।