শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নেতারা বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট দিতে বেকারি শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য মিছিল শাজাহানপুরে (বগুড়া-৭) ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা সুষ্ঠু বাস্তবায়নে আলোচনা সভা। বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—হাফিজুর রহমান হিরু এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল সারিয়াকান্দি উপজেলা উন্নয়নের ধারাবাহিকতা রাখতে কাজী রফিকুলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের নন্দীগ্রামের উন্নয়নে মোশাররফকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার বগুড়া-৬ আসনে ধানের শীষের পক্ষে জাগপার গণসংযোগ ও প্রচারণা দুপচাঁচিয়াকে মডেল উপজেলা গড়তে মহিত তালুকদারকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — ডলার পবিত্র শবেবরাত উপলক্ষে জাতীয়তাবাদী হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বগুড়া উন্নয়নের স্বার্থে তারেক রহমান’কে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের শেরপুর উপজেলা উন্নয়নের স্বার্থে পুনরায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া জিয়া মেডিকেলের উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান এম-ট্যাব নেতা ডলারের কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ইং বরিশাল সদর ৫ আসনের ধানের শীষের প্রার্থী এডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার উপদেষ্টা বিএনপির চেয়ারম্যান এর শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের কতৃক আয়োজিত উঠান বৈঠক ও নির্বাচনী জনসভা। মৃতদেহ দেখে প্রচারণা থামালেন আমিনুল হক: অনন্য মানবিক দৃষ্টান্ত।

সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫ ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, শিক্ষাবৃত্তির চেক বিতরণ এবং সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী কর্মীর পরিবারকে সম্মাননা স্বারক প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র‍্যালি শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। র‍্যালি শেষে অতিথিবৃন্দ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) সাতক্ষীরার অধ্যক্ষ অপু হালদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক নাজমুন নাহার, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জনশক্তি জরিপ কর্মকর্তা মোঃ আব্দুল মজিদ,সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, ইসলামী ব‍্যাংক বাংলাদেশ পিএলসি’র ভাইস প্রেসিডেন্ট মোঃ নুরুজ্জামান হাওলাদার, ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম সাতক্ষীরার এমআরএসসি কোঅর্ডিনেটর মোঃ হুমায়ুন রশীদ,আল-নূর ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আবু বকর সিদ্দিকীসহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিদেশগামী কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। দক্ষ জনশক্তি তৈরি হলে বৈধ পথে রেমিট্যান্স বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও গতিশীল হবে।
অনুষ্ঠান শেষে আফসানা আখতার, মোঃ আব্দুল্লাহ, যোবায়ের আহসান এ ৩ জনকে প্রতিবন্ধী চেক ও তানভীর ফুয়াদকে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয় এবং সেরা রেমিট্যান্স প্রেরণকারী আবুল হোসেন, মোঃ কামরুজ্জামান, উলফাতুন্নেসা ৩ জন কর্মীদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্বারক তুলে দেওয়া হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ মনিরুজ্জামান সাতক্ষীরা জেলা তথ্য অফিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা