শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
টেকনাফে পুলিশের অভিযান ২৪ ঘণ্টায় সাজাপ্রাপ্ত পলাতকসহ গ্রেপ্তার ২০ ঝিনাইদহের ছাগল হাট ইজারা সম্পন্ন: সর্বোচ্চ দরে পেলেন মিজান কসাই, কুতুকছড়িতে ভোরের গুলিতে নিহত ইউপিডিএফ নেতাঃ বাড়ছে ‘ভাতৃঘাতি সংঘাত’ নিয়ে উদ্বেগ নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে তানিম হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মনপুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিদায় পরীক্ষার্থীদের দোয়া, নবীন বরণ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত আদর করার হাতেই চাপাতির কোপ! শাহজাদপুরে ৫ বছরের শিশুর নৃশংস মৃত্যু গাজীপুরে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি ঘিরে পেশাজীবী দলের অভূতপূর্ব সংবর্ধনা

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ঈদ পুনর্মিলনী আড্ডা অনুষ্ঠিত

শেখ রিবণ রায়হান

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ঈদ পুনর্মিলনী আড্ডা অনুষ্ঠিত ঢাকাঃ ২৮ মার্চ ২০২৬ মোঃ শাহাদাৎ হোসেন আসিফ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এক প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী আড্ডা অনুষ্ঠিত হয়েছে মতিঝিলের কিচেন ইয়ার্ড চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্টে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা ও ডেইলি প্রেজেন্ট টাইমস পত্রিকার প্রধান সম্পাদক ওমর ফারুক জালাল এবং দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ শফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুহাম্মদ ওবায়দুল হক, দৈনিক ডেলটা টাইমস পত্রিকার সম্পাদক ও প্রকাশক আমিনূর রহমান, নিউজ ফেয়ার পত্রিকার সম্পাদক ও প্রকাশক টি এ কে আজাদ, দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবুল হাসান, মহিলা বিষয়ক সম্পাদক ও দৈনিক নবজীবন পত্রিকার সম্পাদক নূরুনাহার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলী আহসান রবি (সিনিয়র রিপোর্টার, দৈনিক সমাবেশ), মারুফা নাসরীন (নির্বাহী সম্পাদক, দৈনিক মানবাধিকার প্রতিদিন), মোঃ নজরুল ইসলাম খোকন (ঢাকা রিপোর্টার, দৈনিক বাংলাদেশ সমাচার), প্রসেনজিৎ চৌধুরী (স্টাফ রিপোর্টার, দৈনিক ঢাকা), মাসুদ মজুমদার (স্টাফ রিপোর্টার, ডেইলি প্রেজেন্ট টাইমস), নূর আলম সিদ্দিকী (সিনিয়র স্টাফ রিপোর্টার, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ), মোঃ মাহফুজুল হক (সিনিয়র রিপোর্টার, দৈনিক ডেলটা টাইমস), মোঃ মিরাজুল ইসলাম (সিনিয়র স্টাফ রিপোর্টার, দৈনিক বাংলাদেশ সমাচার), মোঃ মনিরুজ্জামান (প্রধান সম্পাদক, দৈনিক নবজীবন), রোকেয়া আক্তার কেয়া (প্রকাশক, সাপ্তাহিক জনমন)সহ আরও অনেকে। ঈদ পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত এ আড্ডায় সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ভবিষ্যতে সাংবাদিকদের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা