সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
পিঠার ঘ্রাণে মুখর ঝিনাইদহ: উদ্যোক্তাদের স্বপ্নে সিও এনজিওর আয়োজনে জমজমাট মেলা সমাপ্ত দর্শনা রেল বাজারে মাদক ও চুরি রোধে কঠোর হুশিয়ারি থানা ইনচার্জের, মিরপুরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য কমিটি গঠন নিয়ে আখাউড়ায় ছাত্রদলের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ বগুড়ার উন্নয়নে ২৭০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন, চলতি মাসেই আসছেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম মহেশপুরে ভারতীয় ফেয়াডরডিল উ,দ্ধার পা,লিয়ে গেল মালিক সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের রায়পুর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সভাপতি প্রদীপ রায়, সাধারণ সম্পাদক আরিফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক শাহ পরান; ফুলেল শুভেচ্ছায় বরণ নবনির্বাচিত নেতৃবৃন্দকে রায়পুর (লক্ষ্মীপুর) সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের আতঙ্কের নাম ওসি হাফিজুর রহমান পিপিএম মিরপুর মডেল থানায় যোগদানের পর অপরাধ দমনে তৎপরতা, স্বস্তি ফিরছে সাধারণ মানুষের মধ্যে ৪০ বছরের অবসরপ্রাপ্ত ও কর্মরত আমলা সিন্ডিকেটের বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের অভিযোগ, আইনের আওতায় আনার দাবি সেহলী পারভীনের

সাংবাদিক এস. এম. রফিক মাদকবিরোধী অভিযানে খবর সংগ্রহ করতে গিয়ে অসুস্থ

নিজস্ব প্রতিবেদক | দৈনিক মাতৃজগত

রাজধানীর পল্লবী থানায় মাদকবিরোধী অভিযানের খবর সংগ্রহ করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাংবাদিক এস. এম. রফিক। শনিবার রাত সাড়ে ৯টার দিকে থানার ১১ নম্বর সেকশনে অভিযান চলাকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত অবস্থায় এস. এম. রফিক হঠাৎ মাথা ঘোরা অনুভব করেন এবং অচেতন হয়ে পড়েন। উপস্থিত পুলিশ সদস্য ও সহকর্মী সাংবাদিকরা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ ফার্মেসিতে নিয়ে যান।

চিকিৎসকরা জানান, অতিরিক্ত ধোঁয়া ও ক্লান্তির কারণে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। প্রাথমিক চিকিৎসার পর তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।

পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “আমরা সাংবাদিক এস. এম. রফিকের দ্রুত আরোগ্য কামনা করছি। তিনি সবসময় দায়িত্বশীলভাবে কাজ করেন, তার মতো সাংবাদিকদের আমরা শ্রদ্ধা করি।”

উল্লেখ্য, সম্প্রতি পল্লবী থানা এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। পুলিশের ধারাবাহিক অভিযানে গত এক সপ্তাহে বহু মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে এবং উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা