বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ।

সাংবাদিকদের অধিকার, প্রশিক্ষণ ও কল্যাণে কাজ করে যাচ্ছেন মো. দেলোয়ার হোসেন

নার্গিস,সিনিয়র রিপোর্টার

সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, অধিকার প্রতিষ্ঠা, প্রশিক্ষণ এবং মানবিক কল্যাণমূলক কার্যক্রম জোরদারের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন সাংবাদিক মো. দেলোয়ার হোসেন। দীর্ঘ প্রায় ২৪ বছরের সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি বর্তমানে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দেশব্যাপী সাংবাদিকদের সংগঠিত ও দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ পরিচালনা করছেন।
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণকারী মো. দেলোয়ার হোসেন সাংবাদিকতা জীবনের শুরু থেকেই জাতীয় ও আঞ্চলিক বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। তিনি সাপ্তাহিক অপরাধ বিচিত্রা, দৈনিক সরেজমিন বার্তা, দৈনিক দিন প্রতিদিন, দৈনিক মাতৃজগত, দৈনিক আমাদের মাতৃভূমি, ডেইলি প্রেজেন্ট টাইমস ও দৈনিক নবচেতনাসহ বিভিন্ন সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ সচিবালয় বিটে কর্মরত থেকে সরকারের বিভিন্ন কার্যক্রম, নীতিনির্ধারণী সিদ্ধান্ত ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ পরিবেশন করছেন।
সাংবাদিকতা পেশার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাঁর দাবি, সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় তিনি ধারাবাহিকভাবে কাজ করে আসছেন। এ ধারাবাহিকতায় তিনি ২০১৯ সালে ঢাকা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এবং ২০২১ সালে পুনরায় একই পদে নির্বাচিত হন। পরে ২০২৩ সালে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
মো. দেলোয়ার হোসেন বলেন, “সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সত্য প্রকাশ, মানুষের অধিকার রক্ষা এবং সমাজের প্রতি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। একজন দক্ষ, নৈতিক ও দায়িত্বশীল সাংবাদিকই সমাজকে সঠিক তথ্য পৌঁছে দিতে পারেন। তাই সাংবাদিকদের নিয়মিত প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নের কোনো বিকল্প নেই।”
তিনি জানান, তাঁর উদ্যোগে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিকদের জন্য সংবাদ সংগ্রহ, অনুসন্ধানী সাংবাদিকতা, ডিজিটাল সাংবাদিকতা, সংবাদ সম্পাদনা, তথ্য অধিকার আইন, আইনি সচেতনতা ও পেশাগত নৈতিকতা বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে নতুন প্রজন্মের সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখার চেষ্টা করা হচ্ছে।
সাংবাদিকদের কল্যাণ নিশ্চিত করতে প্রতিষ্ঠিত সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি সাংবাদিকদের প্রশিক্ষণ, আইনি পরামর্শ, মানবিক সহায়তা ও সামাজিক নিরাপত্তামূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে বলে তিনি জানান।
এছাড়া অসুস্থ, দুর্ঘটনাকবলিত ও আর্থিক সংকটে থাকা সাংবাদিকদের সহায়তা এবং প্রয়াত সাংবাদিকদের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগও সংগঠনটির কার্যক্রমের অন্তর্ভুক্ত বলে উল্লেখ করেন তিনি।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মো. দেলোয়ার হোসেন বলেন, “দেশের প্রতিটি জেলায় সাংবাদিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, সাংবাদিক কল্যাণ তহবিলকে আরও শক্তিশালী করা, স্বাস্থ্যসেবা ও আইনি সহায়তা সম্প্রসারণ এবং আধুনিক প্রশিক্ষণ কর্মসূচি চালুর মাধ্যমে একটি দক্ষ, নীতিবান ও দায়িত্বশীল সাংবাদিক সমাজ গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, “গণমাধ্যম শক্তিশালী হলে রাষ্ট্র ও সমাজ আরও জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক হবে। সেই লক্ষ্যেই আমরা সাংবাদিকদের দক্ষতা, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
সাংবাদিক মহলের মতে, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, প্রশিক্ষণ এবং মানবিক সহায়তামূলক কার্যক্রমে মো. দেলোয়ার হোসেনের উদ্যোগ গণমাধ্যম অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখছে। সহকর্মীদের প্রত্যাশা, ভবিষ্যতেও তাঁর এ কার্যক্রম দেশের সাংবাদিক সমাজকে আরও সমৃদ্ধ করবে


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা