শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় তরুণীর রহস্যজনক মৃত্যু: নতুন বাসা থেকে উদ্ধার, পাশে অস্থির দুই পোষা বিড়াল দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের জাগরণ, আটঘরিয়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত * উখিয়া কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় কেটে রাস্তা নির্মাণ ও স্থায়ী বসতি, স্থানীয়দের উদ্যোগ, ভবিষ্যৎ নিয়ে শষ্কা * মান্দায় গভীর রাতে তেল চুরির সিন্ডিকেটে ৬২০০ লিটার ডিজেলসহ লরি জব্দ ও আটক ২ প্রবাসীদের কষ্ট লাঘবে অনলাইন গণশুনানি একটি মাইলফলক: ডিসি জাহিদ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত পরিবেশ ধ্বংসের মহোৎসব: তারাগঞ্জে সেই অবৈধ ‘ফুয়েল টেক’ বন্ধ ও জরিমানা চুয়াডাঙ্গা মুমতাহেনা অহনা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার সাতক্ষীরায় অপরিপক্ক ৯ হাজার কেজি আম জব্দের পর ধ্বংস গলাচিপার তিন ইউনিয়নে স্বপদে ফিরলেন নির্বাচিত চেয়ারম্যানরা

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা, দুটি লঞ্চের রুট পারমিট বাতিল; তদন্ত কমিটি গঠন:

বিশেষ প্রতিনিধি (আতাউর রহমান)

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনার পর সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। এই ঘটনার জন্য দায়ীদের শনাক্ত করতে দুটি লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে এবং দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বুধবার (১৮ মার্চ) রাতে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। তিনি জানান, সংশ্লিষ্ট দুটি লঞ্চের রুট পারমিট ইতোমধ্যে বাতিল করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নৌপরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত সচিব (সংগঠন) আবুল ইসলামকে। অন্যদিকে, বিআইডব্লিউটিএ কমিটির প্রধান হয়েছেন পরিচালক (প্রশাসন) সাইফুল ইসলাম। তদন্ত কমিটিতে বিআইডব্লিউটিএ, নৌপরিবহন অধিদপ্তর, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড এবং নৌ পুলিশের প্রতিনিধিরা রয়েছেন। প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার এই ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। তদন্তে যারা দায়ী বলে প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং নৌপথে নিরাপত্তা নিশ্চিত করা হবে। প্রতিমন্ত্রী জানান, দুর্ঘটনায় আহতরা একই পরিবারের সদস্য এবং মেহেন্দিগঞ্জ এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী রয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সর্বোচ্চ সহায়তা প্রদান করবে। এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা